কৃষি আইন বাতিলের দাবিতে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসল কৃষকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কৃষি আইন বাতিলের দাবিতে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসল কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসল কৃষকরা। বিজ্ঞান ভবনে এই বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে সম্মতি জানিয়েছে কৃষক ইউনিয়নগুলি। যদিও আইন প্রত্যাহারের দাবিতে এখনও অনড় কৃষকরা।

আরও পড়ুনঃলাভ জেহাদের আইন মানবাধিকার বিরোধী, বিস্ফোরক সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি

এদিকে আন্দোলনকারীদের দাবি মেনে কৃষি আইন প্রত্যাহারে কোনওমতেই রাজি নয় নরেন্দ্র মোদীর সরকার। বিজেপি-র এক কেন্দ্রীয় পদাধিকারী বলেন, ‘‘নয়া আইন কৃষক স্বার্থের পরিপন্থী নয়। রাজনৈতিক কারণে কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে।’’ নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলনে গত কয়েক দিন ধরে উত্তাল পরিস্থিতি পঞ্জাব-হরিয়ানায়। এই অচলাবস্থা কাটাতে সোমবার কৃষকদের আলোচনায় আহ্বান জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর।

তাতে সাড়া দিয়ে মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের বিক্ষোভ আন্দোলন এখনও জারি। আজও অবরুদ্ধ দিল্লি-হরিয়ানার সীমান্ত। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে বলা হয়েছে, কোনও শর্ত ছাড়াই সরকার এবার আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায়। গত কয়েকদিন ধরেই দিল্লি চলো ডাক দিয়ে রাতপথে নেমে পড়েছে কৃষক সমাজ। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে দেশের বিভিন্ন কৃষক সংগঠন।

এই গৃহীত কৃষি আইনের বিরোধিতায় দিল্লির নিলানকারি মাঠে রীতিমতো ক্যাম্প তৈরি করে অবস্থান বিক্ষোভ করছেন হাজারো কৃষক। আজ আরও অনেক কৃষক পায়ে হেঁটে দিল্লি সীমান্তে পৌঁছাবেন। দিল্লিতে প্রবেশের পাঁচটি পয়েন্ট বন্দ করার হুমকি দেওয়া হয়েছে। যেহেতু কৃষকরা দিল্লি অভিমুখে আসছেন তাই ইতিমধ্যে রাজধানীতে প্রবেশের দুটি পয়েন্ট পুলিশ বন্ধ করে দিয়েছে। বাকি দুটিতেও কড়াকড়ি বলবত্‍ হয়েছে।

কৃষি আইন বাতিলের দাবিতে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসল কৃষকরা। উল্লেখ্য মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কৃষকদের এই আন্দোলনের লড়াইয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘‘ভারত থেকে কৃষকদের প্রতিবাদের যে সব খবর আসছে, তা স্বীকার না করলে আমার অনুশোচনা হবে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। আমরা সবাই ওঁদের পরিবার এবং বন্ধুদের জন্য চিন্তিত।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত