নজরবন্দি ব্যুরো: লাভ জেহাদের আইন মানবাধিকার বিরোধী, বিস্ফোরক সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ।গত কয়েকদিন ধরেই লাভ জেহাদের বিরুদ্ধে সরগরম হয়ে ওঠে গোটা দেশ। আর এই পরিস্থিতিতেই উত্তরপ্রদেশ সরকারের এই আইনের পক্ষে জেহাদ বিরোধী অর্ডিন্যান্সে সদ্য সাক্ষর করেছেন, রাজ্যপাল। ফলে এই আইনের বিরোধিতায় এদিন মুখ খুললেন, প্রাক্তণ বিচারপতি মদন লকুর।
আরও পড়ুনঃনিভারের পরেই ধেয়ে আসছে বুরেভি,ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বাংলায়


এই আইনের বিরুদ্ধে তোপ দেগে পছন্দের স্বাধীনতা কিংবা মানবাধিকার বিরোধী বলে দাবি করলেন তিনি। তাঁর কথায়, ‘‘সম্প্রতি উত্তরপ্রদেশে যে অধ্যাদেশটি পাস হয়েছে তা দুর্ভাগ্যজনক। জোর করে কিংবা প্রতারণা করে ধর্মান্তকরণের মাধ্যমে বিয়ের কথা বলা হয়েছে ওই আইনে। এতে পছন্দের স্বাধীনতা, মর্যাদা কিংবা মানবাধিকার উপেক্ষিত হচ্ছে।’’
এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘তাহলে ২০১৮ সালে হাদিয়া মামলার সময় সুপ্রিমকোর্ট যে আইনের কথা বলেছিল তার কী হবে?’’ এবিষয়ে তিনি আরও বলেন, এতে ব্যাক্তি স্বাধীনতার বিষয়ে সুপ্রীমকোর্টকে অমান্য করা হচ্ছে এবং সমাজ এই আইনে প্রস্তুত কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, হাদিয়া মামলায় কেরলের এক মুসলিম যুবককে বিয়ে করে এক হিন্দু তরুণী। তারপরেই তিনি ধর্ম বদলে নাম নেন হাদিয়া। এরপরই ওই তরুণীর বাবা যুবকের বিরুদ্ধে আদালতে মমলা করে। অভিযোগ তাঁর মেয়েকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে।
লাভ জেহাদের আইন মানবাধিকার বিরোধী, বিস্ফোরক সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তবে তারপরেই মেয়েটি আদালতে স্বীকার করে সে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছেন। তারপরই শীর্ষ আদালত জানিয়ে দেয়, ওই তরুণীর বৈবাহিক জীবনে হস্তক্ষেপ করা যাবে না। এদিন সেই মামলার প্রসঙ্গই নতুন করে ফিরে এল প্রাক্তন বিচারপতির মন্তব্যে।









