নজরবন্দি ব্যুরো: নিভারের পরেই ধেয়ে আসছে বুরেভি,ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বাংলায় ।নিভারের পরই আসছে বুরেভি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। বুধবার এইটি প্রথমে শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়তে পারে।
আরও পড়ুনঃউত্তাল খেজুরি। বিজেপির মিছিলে বোমা-বন্দুক নিয়ে হামলা


তবে এতে বাংলায় কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়াবিদ। এখনও পর্যন্ত নিভারের ক্ষয়ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে পারেনি তামিলনাড়ু। আর তার মধ্যেই মধ্যেই আবারও গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও এখনও স্বল্প প্রভাব পড়তে পারে উপকূলবর্তী অঞ্চল জুড়ে।
এদিন কলকাতার তাপমাত্রা ছিল, ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জেলায় জেলায় আরও নামবে পারদ। মেঘমুক্ত আকাশ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম তাপমাত্রা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
নিভারের পরেই ধেয়ে আসছে বুরেভি,ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বাংলায় ।যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাস্পের পরিমান, ৯৬ শতাংশ।









