উত্তাল খেজুরি। বিজেপির মিছিলে বোমা-বন্দুক নিয়ে হামলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তাল খেজুরি। বিজেপির মিছিলে বোমা-বন্দুক নিয়ে হামলা ।উত্তাল খেজুরি। মঙ্গলবার সকালে বিজেপির বাইক র‍্যালিতে বোমা বন্দুক নিয়ে হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার রসুলপুর এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ রসুলপুরে তাঁদের বাইক মিছিলে ব্যাপক হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় বহু মোটর বাইক । অভিযোগ, বেশকিছু বাইক তুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা।

আরও পড়ুনঃঅভিষেক চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে, দম থাকলে মামলা করুক! সৌমিত্র

এ ছাড়াও বেশ কয়েকজন বিজেপি কর্মী নিখোঁজ বলেও অভিযোগ উঠেছে। বিজেপি সভাপতি উদয়শংকর মাইতি জানিয়েছেন, আজ সকালে তাঁরা খেজুরির নীচকসবা অঞ্চলের বোগা মোড়ে পতাকা উত্তোলন করেন। তারপর তাঁরা চলে যান রসুলপুরে। সেখানে গিয়ে পতাকা উত্তোলন করে ফেরার সময়ই বাইক মিছিলের ওপর হামলা চালানো হয়। ব্যাপক হারে বোমাবাজির পাশাপাশি গুলি চালানো হয়েছে বলেও তাঁর অভিযোগ।

হামলাকারীরা বিজেপির মিছিলে থাকা চারজন ছেলেকে তুলে নিয়ে গিয়েছে বলেও দাবি তাঁর। এরই পাশাপাশি একাধিক মোটর বাইক তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। গোটা ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব পুলিশে অভিযোগ জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে খেজুরি থানার পুলিশ আসে। তবে নিখোঁজ সমর্থকদের পাশাপাশি বাইকগুলিও দ্রুত উদ্ধার না হলে বিজেপির তরফে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

উত্তাল খেজুরি। বিজেপির মিছিলে বোমা-বন্দুক নিয়ে হামলা ।তবে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। কে বা কারা এধরণের ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখতে তৎপর জেলা পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত