অভিষেক চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে, দম থাকলে মামলা করুক! সৌমিত্র

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিষেক চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে, দম থাকলে মামলা করুক! চ্যালেঞ্জ করলেন সৌমিত্র খাঁ। ‘চোর’, ‘ডাকাত’ ও ‘কয়লা মাফিয়া’ বলে এবার অভিষেক বন্দোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। মঙ্গলবার সকালে কোচবিহারে ‘চা চক্রে’ যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বলেন, “আমি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ডাকাত। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন কয়লা মাফিয়া।”

আরও পড়ুনঃ আমফানের ত্রান দূর্নীতি নিয়ে ক্যাগকে তদন্তের নির্দেশ হাইকোর্টের!

এছাড়াও তাঁর দাবি, “অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি দেব বলে ছেলেদের কাছ থেকে টাকা তুলেছে এলাকায় এলাকায়। ওর সঙ্গী বিনয় মিশ্র। “গত রবিবারই সাতগাছিয়ার সভা থেকে ‘ভাইপো’ বিতর্কে মুখ খোলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘কে ভাইপো’ বলে প্রশ্ন তোলেন তিনি। পরে বিজেপি-কংগ্রেস ও বাম নেতাদের একযোগে চ্যালেঞ্জ ছুঁড়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেছিলেন, ‘সবার আক্রমণের কেন্দ্রবিন্দু ভাইপো। কিন্তু কেউ নাম নিতে পারে না। বুকের পাটা থাকলে ভাব বাচ্যে কথা না বলে নাম নিয়ে দেখাক।

অভিষেক চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে, দম থাকলে মামলা করুক! তিনি বলেছিলেন, যিনি আমার নাম নিয়ে মিথ্যে কথা বলেছেন, তাঁকে আমি আদালতের রাস্তা দেখিয়েছি। তাই বলছি, দম থাকলে আমার নাম নিয়ে বলুন।’ সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতেই এদিন সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘চোর’, ‘ডাকাত’ ও ‘কয়লামাফিয়া’ বলে তোপ দাগেন। পাল্টা বলেন, ‘বলুন ওনাকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) আমার বিরুদ্ধে মামলা করতে। তারপর আমি বুঝে নেব।’ ‘ভাইপো’ বিতর্কে মাঝেই অবশ্য তৃণমূল সাংসদও রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের সাংসদকে ‘গুন্ডা-মাফিয়া’ বলেছেন। তার প্রেক্ষিতে সোমবার দিনভর জোর চর্চা চলে।

অভিষেকর মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে অভিষেক বন্দোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়ে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন দিলীপ ঘোষ। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি হুঙ্কারের সুরে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেছেন, “সাধারণ মানুষের জন্য যা করছি তা যদি গুন্ডামি হয় তবে তাই। এই তো সবে শুরু। গুন্ডামি দেখেছেন কি,আরও অনেক দেখতে হবে।‘ বাংলা ভোট যত এগোচ্ছে, ততই চড়ছে উত্তেজনার পারদ। চলছে কাদা ছোড়াছুড়ির পর্ব। আসন্ন ভোটের আগে এখন সব থেকে চর্চা ও বিতর্কের বিষয় হয়ে উঠেছে ‘ভাইপো’। দিলীপ ঘোষের পর এবার ভাইপো বিতর্কে নাম লেখালেন সৌমিত্র খাঁ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর