Vijay Deverakonda: অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছে বিজয় দেবেরাকোন্ডা, কিন্তু পাত্রী কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণী সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এককথায় বলা চলে তিনি সবার ক্রাশ। বলিউডে তার অভিষেক হলেও তিনি মাত্র বলিউডে মাত্র একটি ছবিতে কাজ করেছেন। কিন্তু তার পরেও তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গিয়েছে। এবার অভিনেতার বিয়ের খবর সামনে এলো।

আরও পড়ুনঃ মা লক্ষ্মীর কৃপায় আচমকাই ধন লাভ হবে এই তিন রাশির, জানুন আজকের রাশিফল

বহুকাল ধরেই অভিনেতা কবে বিয়ে করবেন বা কার সাথে তিনি প্রেম করছেন এই প্রশ্ন বার বার তার অনুরাগীদের মনে ঘুরপাক খেত। হয়ত এবার সব কৌতূহলের অবসান ঘটল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান তিনি এই মুহূর্তে বিয়ের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র সঠিক পাত্রীর জন্য অপেক্ষায় রয়েছেন।

অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছে বিজয় দেবেরাকোন্ডা, পাত্রী খোঁজার পালা!
অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছে বিজয় দেবেরাকোন্ডা, পাত্রী খোঁজার পালা!

অভিনেতার এক অনুষ্ঠানে বলেন ‘‘আগে বিয়ের কথা শুনলেই বিরক্ত হতাম। এখন আর রাগ হয় না। বরং এখন বিয়ে নিয়ে যথেষ্ট খোলামেলা ভাবে কথা বলি আমি। আমার বন্ধুদের দেখি। ওদের দেখে মনে মনে প্রার্থনা করি যেন ওদের বিবাহিত জীবন সুখের হয়। আমার মনে হয়, আগামী কয়েক বছরের মধ্যে আমি বিয়ে করার জন্য তৈরি হয়ে যাব। খালি এক জন উপযুক্ত পাত্রী পেলেই হল।’’

অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছে বিজয় দেবেরাকোন্ডা, পাত্রী খোঁজার পালা!

অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছে বিজয় দেবেরাকোন্ডা, পাত্রী খোঁজার পালা!

অন্যদিকে বেশ কিছু মাস ধরে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও দুজনের মধ্যে কেউই তা নিজের মুখে শিকার করেননি। তাদের একসঙ্গে প্রথম ছবি ‘ডিয়ার কমরেড’। সেই ছবির মাধ্যমেই নাকি তারা একে ওপরের প্রেমে পরে। তার পর থেকেই তাদের সম্পর্কের সূচনা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত