নজরবন্দি ব্যুরোঃ বিপ্লবের গড়ে মমতার ২১এ জুলাই, উৎসাহ আর প্রস্তুতির কোন খামতি রাখছে না ত্রিপুরা। কলকাতায় ডাক পেয়ে এসেছিলেন ত্রিপুরার রাজ্য নেতারা। বৈঠক করেছেন তৃণমূলের প্রথম সারির মুখেদের সঙ্গে। ইতিমধ্যে ঠিক হয়েছে ত্রিপুরার কোথায় কোথায় বসবে জায়ান্ট স্ক্রিণ। কতদূর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে মমতার কথা।
আরও পড়ুনঃ শনি সকালেই বিমান, ফের দেশের রাজধানীতে বাংলার রাজ্যপাল


জোড়া ফুলে মুকুল আসার পর থেকেই নিজেদের পুরানো আত্মবিশ্বাস ফিরে পেয়ে ফের এক হতে শুরু করেছে পাশের রাজ্য ত্রিপুরার তৃণমূল কংগ্রেস সমর্থকরা। দিন কয়েক আগে কেরালার তৃণমূল সমর্থকেরাও জানিয়েছিলেন এবার ফের জোট বদ্ধ হবেন তাঁরা। জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো চাইলেই বৈঠকে বসতে রাজি। কেরালা ত্রিপুরা দুই রাজ্য থেকেই অভিযোগ ছিল দলের প্রথম সারির নেতাদের উদাসীনতা। মুকুল রায় পদ্মবনে যাওয়ার পর থেকেই ত্রিপুরার সংগঠন দুর্বল হয়েছিল।
তবে রায় ফিরতেই পুরানো ভরসা আর বিশ্বাস খুঁজে পেয়ে দল বাঁধতে চাইছেন তাঁরা। সূত্রের খবর মুকুল ঘাসফুলে ফেরার পর থেকেই ত্রিপুরার সমর্থকরা যোগাযোগ করেছেন তাঁর সঙ্গে। ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি আসিস লাল সিং আগেই জানিয়েছিলেন করোনা কারণেই ত্রিপুরাতে থেকে আছে যোগদান মেলা। পরিস্থিতি ঠিক হলেই মেগা ইভেন্ট করবে তৃণমূল। বিপ্লবের গড়ে তৃণমূলের থাবা পড়তেই রীতিমত কোমর বেঁধেছে বিজেপিও।
বিপ্লবের গড়ে মমতার ২১এ জুলাই, তৈরি নয়া পোস্টার।

এবার বিপ্লবের গড়ে মমতার ২১এ জুলাই, বাংলায় এই মুহুর্তে চরম প্রস্তুতি চলছে ২১এ জুলাইয়ের। প্রকাশ পেয়েছে নতুন লোগো। সামনে এসেছে কর্তা ব্যাক্তিদের ব্যাস্ততা। ইতিমধ্যেই জানান হয়েছে প্রথমবার দিল্লিও শুনবে মমতার কথা। ২১ এ জুলাইয়ের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শনা যাবে দিল্লি তে। একই সঙ্গে তামিলনাডু, কেরালাতেও অসবে স্ক্রিন।


তবে বিপ্লবের গড়ে মমতার ২১এ জুলাই সাড়া ফেলেছে বেশি। ত্রিপুরায় ঘাসফুল ফোটা নিয়ে এমনিতেই চিন্তায় গেরুয়া শিবির। তার মধ্যেই ২১ এর তোড়জোড় চোখ এড়াচ্ছে না কোন মহলের। ঠিক কিভাবে পালন হবে শহিদ দিবস তার পরিকল্পনা করতে কলকাতার নেতাদের ডাকে ত্রিপুরা থেকে এসেছিলেন স্খানের তৃণমূলের নেতারা।
এবার বিপ্লবের গড়ে মমতার ২১এ জুলাই, ত্রিপুরা রাজ্য তৃণমূল সভাপতি আশিস লাল সিং জানিয়েছেন আগরতলা, ধর্মনগর সহ রাজ্যের ৫ জায়গায় বসবে জায়ান্ট স্ক্রিণ। শোনা যাবে মমতা বক্তৃতার লাইভ সম্প্রচার। একই সঙ্গে সকাল থেকে সাইকেল র্যালি হবে রাজ্যের একাধিক জায়গায়। সঙ্গে থাকবে একাধিক কর্মসূচী।
সে রাজ্যের মানুষ মমতার সঙ্গে আছেন এই বার্তা দিতে এই উদ্যোগ বলে জানাচ্ছেন আশিস লাল সিং। তৈড়ি হয়েছে বিশেষ পোস্টারও। ত্রিপুরায় ঘাসফুল শিবিরের এই তড়োজোড় রীতিমত চিন্তায় ফেলবে গেরুয়া শিবিরকেই বলে মত ওয়াকিবহাল মহলের। বাংলায় ভোট জিতে এমনিতেও গেরুয়া শিবিরকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে মমতা সরকার। দেশের বিরোধী দলের মুখ হিসেবেও উঠে আসছে তৃণমূল সুপ্রিমোর নাম। সেখানে কেরলে শক্তি বাড়লে তা বিপ্লব দেবের সরকার সঙ্গে কেন্দ্রকেও যে ব্যাপক চাপে ফেলবে তার অন্যথা দেখছে না রাজনৈতিক মহল গুলিও।







