নজরবন্দি ব্যুরোঃ শনি সকালেই বিমান, দিল্লি পাড়ি দিলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। আর রাজ্য রাজনীতিতে সেই নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। দিন কয়েক আগেই বাংলার ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা সহ বাকি পরিস্থিতি জানান দিতে দিল্লি গিয়েছিলেন জগদীপ।
আরও পড়ুনঃ দেশে করোনার গ্রাফ নড়লেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার, কমছে মৃত্যু


দেখা করেছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। শাহ-সাক্ষাতের পরেও নিজের সফর সূচী বাড়িয়েছিলেন। সেই নিয়েও যথেস্ট আলোচনা হয়েছিল রাজনীতিতে। এবার ফের মমতা সাক্ষাতের পরেই রাজ্যপাল ঠিক কোন কারণে দিল্লির পথে সেই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
শনি সকালেই বিমান, দিল্লি গিয়ে কোন মুদ্দা ওঠাবেন রাজ্যপাল…জল্পনা রাজনীতির অলিন্দে।

এমনিতেই বিজেপির রাজ্য নেতারা প্রায় নিয়ম করেই দিল্লি যাচ্ছেন। মুদ্দা বাংলার পরিস্থিতি এবং তাই নিয়েই নালিশ করছেন কেন্দ্রের কাছে। দিন কয়েক আগেই রাজ্যপালও রাজ্য নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন দিল্লিতে। সম্প্রতি দিল্লি গিয়েছেন দিলীপ।
এর পরেই যাবেন শুভেন্দু, নিজেই জানিয়েছেন সে কথা। বাংলার মুখ্যমন্ত্রীও যাবেন দিল্লিতে অধিবেশন চলাকালে। সময় পেলেই কথা বলবেন রাস্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গেও। তার আগেই ঠিক কোন কারণে শনি সকালেই বিমান ধরে দিল্লি পাড়ি দিলেন ধনখড় তা নিয়েই জোর জল্পনা বাংলায়।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



