নজরবন্দি ব্যুরোঃ করোনার গ্রাফ নড়লেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার, দ্বিতীয় ডেউয়ের বাড়বাড়ন্ত কমেছে অনেকটাই। তবে শান্তি নেই তাতেও। করোনার দৈনিক সংক্রমণ একদিন কমলে বাড়ছে পরের দিনই। একই সঙ্গে সমান উদ্বেগ দিচ্ছে উত্তর পূর্বের রাজ্য গুলি।
আরও পড়ুনঃ যেখানে খুশি যাক, শুভেন্দুর আদালতে যাওয়া নিয়ে মাথাই ঘামাচ্ছেন না মুকুল


গবেষকদের কথায় এসবের মাঝেই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। তবে সেবের মধ্যেই স্বস্তি দিচ্ছে দেশের করোনার সুস্থতার হার। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯ জন। সব মিলিয়ে এই মুহুর্তে দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ২৫তে। এই নিয়ে এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৯০৮।
দেশে করোনার গ্রাফ নড়লেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার, ভাবনা কমাচ্ছে মৃত্যু হারও।
তবে করোনার গ্রাফ নড়লেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে এই মুহুর্তে দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩১ শতাংশে। গত ২৪ ঘণতায় করনা কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৫৬০ জন মানুষ। সমগ্র করোনা কালে কোভিড কবলে প্রাণ হারালেন মোট ৪ লক্ষ ১৩ হাজার ৯১ দেশবাসী।







