নজরবন্দি ব্যুরোঃ আইপ্যাক কর্মীদের তলব করেছে ত্রিপুরা পুলিশ। সূত্রের খবর পুলিশের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে আগামি রবিবার ২৩ জনের মধ্যে থেকে ২ জনকে গিয়ে হাজিরা দিতে হবে, অন্যথায় করা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুনঃ বিপ্লবের রাজ্যে ‘নজরবন্দি’ আইপ্যাক, বৃহস্পতির বারবেলায় ত্রিপুরা যাচ্ছেন খোদ অভিষেক


গত রবিবার থেকে বিপ্লব দেবের রাজ্যে আটকে আছে প্রশান্ত কিশোরের টিম। রুটিন চেকাপের নামে তল্লাশি থেকে আজ নিয়ে ৪ দিন আটক আইপ্যাকের ২৩ জন সদস্য। বাংলা জয় আর ২৪ এর লোকসভা ভোটের আগে ২৩-এর ত্রিপুরা জয় এখন পাখির চোখ তৃণমূল কংগ্রসের। বাংলা থেকে দিল্লি সব জায়গা থেকেই সেই ঘুঁটির ভিতই শক্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অবস্থা সমীক্ষা করতেই দিন কয়েক আগে ত্রিপুরায় গিয়েছিলেন পিকের টিমের ২৩ সদস্য। বাংলা ভোটের আগেও পরিস্থিতি বিচারে বেরিয়ে গোটা রাজ্যকে হাতের তালুর মতো চিনেছিলেন তারা। তবে ত্রিপুরায় গিয়েই পড়েছেন বিপত্তিতে।
আইপ্যাক কর্মীদের তলব, ২৩ জনের বিরুদ্ধে অপরাধ ধারায় পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হয়েছে ত্রিপুরা পুলিশ।

ইতিমধ্যে তাঁদের উদ্ধারের জন্য মমতা-অভিষেকের নির্দেশে আজ বিপ্লবের রাজ্যে উড়ে গিয়েছেন তৃণমূলের দুই মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক এবং নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সেই রাজ্যে পৌঁছানোর পরেও আইপ্যাকের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেত দেওয়া হয়নি তাঁদের।


উল্টে ২৩ জনের বিরুদ্ধে অপরাধ ধারায় পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হয়েছে ত্রিপুরা পুলিশ। সূত্রের খবর আগরতলা পুলিশের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে আগামী রবিবার ২ জন সদস্য দেখা করবেন পুলিশের সঙ্গে। সমস্ত তথ্য দিয়ে সহায়তা করবেন তদন্তে। প্রয়োজনে জমা দেবেন সঙ্গে থাকা নথিপত্র।

অন্যথায় কড়া ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত মিলেছে। জানানো হয়েছে হাজিরা না দিলে টেনে নিয়ে যাওয়া হবে তাঁদের। প্রথম ঠেকেই এই আটকের কারণ জানতে চাইলেও কোন সদুত্তর মেলেনি পুলিশের তরিফ থেকে। চিঠির কারণে জানা গিয়েছে কোভিড বিধি লঙ্ঘন করেছে টিম আইপ্যাক।
যদিও সেই তত্ব উড়িয়ে দিচ্ছে ত্রিপুরা তৃণমূল। তাদের মতে প্রথমেই একবার কোভড টেস্ট করানো হয়েছিল, তাতে রিপোর্ট ছিল নেগেটিভ প্রত্যেকের। তার পরেও কোভিড টেস্ট করান হয়। আজ সকালের খবর অনুযায়ী ফের কোভিড নেগেটিভ এসেছে সকলের। তবু আটকেও রাখা হয়েছে কোন যুক্তিতে জানানো হয়নি তা।
তবে বেশ কয়েকদিন পরেও ঘটনার নড়চড় না হওয়ায় এবার রণাঙ্গনে তৃণমূল, সব ঠিক থাকলে আগামীকাল আসরে নামছেন তৃণমূলের সর্বভারতীত সাধারণ সম্পাদক। দিল্লি থেকে বৃহস্পতির বারবেলায় ত্রিপুরা যাবেন অভিষেক।







