পুজো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যাবেনা অভিষেককে, ত্রিপুরা হাইকোর্টের রায়ে স্বস্তি তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের নজরে ত্রিপুরা, আর যত বাধা সেই ত্রিপুরাতেই। তবে এবার ত্রিপুরা হাইকোর্টের রায়ে বেশ কিছুটা স্বস্তিতে তৃণমূল কংগ্রেস। ২১ এর বাংলা ভোট জিতে এই মুহুর্তে দেশ জেতার ছক সাজাচ্ছেন মমতা। আর সেই রুট ম্যাপের প্রথম টার্গেট বিপ্লব গড় ত্রিপুরা। ইতিমধ্যে বাংলা থেকে লাগাতার তৃণমূলের নেতারা সে রাজ্যে গিয়ে আওয়াজ উঠিয়েছেন। বাধা পেয়েছন তার থেকেও বেশি। তবে দমে যাননি। ব্যাক টু ব্যাক প্রচার চালাচ্ছেন।

আরও পড়ুনঃ বদলি নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের, পুজোর আগে দারুন সুখবর শিক্ষকদের জন্যে।

বাংলার নেতা মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, লক্ষ একটাই, পদ্মবনের ভিড় কমিয়ে ত্রিপুরায় শক্তিশালী করতে হবে ঘাসফুল শিবির। তার মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ নেতার নামে দায়ের হয়েছিল মামলা। ত্রিপুরায় প্রচারে গিয়ে গতেপ্তার হয়েছিলেন বাংলার যুব তৃণমূলের নেতা নেত্রীরা।

তাঁদের ছাড়িয়ে আনতে গিয়ে খোয়াই থানায় এক প্রকার ধর্ণা দিয়েছিলেন অভিষেক সহ আরও ৫ জন শীর্ষ মুখ। অভিষেকের রণংদেহি মেজাজ দেখে সেদিনই অনেকে বলেছিলেন মমতার দেখানো পথেই হাঁটছেন উত্তরসূরী অভিষেক। যুব নেতা নেত্রীরা ছাড়া পেলেও সরকারি কাজে বাধার অভিযোগে মামলা দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসু এবং সুবল ভৌমিক এর নামে।

পুজো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যাবেনা অভিষেককে, পাঠানো যাবেনা কোন নোটিস। 

পুজো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যাবেনা অভিষেককে, ত্রিপুরা হাইকোর্টের রায়ে স্বস্তি তৃণমূলের
পুজো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যাবেনা অভিষেককে, ত্রিপুরা হাইকোর্টের রায়ে স্বস্তি তৃণমূলের

স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ত্রিপুরা পুলিশ। এর প্রেক্ষিতে ডাক পাঠান হয়েছিল ওই নেতা নেত্রীদের। আগের দিন হাজিরা দিয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বাকিরা সময় চেয়েছিলেন হাজিরার জন্য। তবে তার আগেই দল ত্রিপুরা পুলিশের দায়ের করা মামলার বিরুদ্ধে আদালতে গিয়েছিল।

পুজো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যাবেনা অভিষেককে, ত্রিপুরা হাইকোর্টের রায়ে স্বস্তি তৃণমূলের

আজ ছিল সেই মামলার শুনানি, তৃণমূলের তরফে আইনজীবী ছিলেন সিদ্ধার্থ লু্মুলের। সওয়াল জবাবের পর আদালতের তরফে জানানো হয়েছে আপাতত স্থগিত থাকবে এই মামলা। বিচারপতি অখিল কুরেশি রায় দিয়েছেন ওই মামলায় পুলিশ আর তদন্ত করতে পারবে না অভিষেকদের বিরুদ্ধে। পাঠানো যাবে না নোটিসও। পুজো পর্যন্ত করা যাবে না জিজ্ঞাসাবাদ। ওয়াকিবহাল মহলের মতে আদালতের এই রায়ে বিপ্লব দেব বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেল আপাতত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত