সভামঞ্চে দাঁড়িয়েই পদত্যাগ তৃণমূল নেতার! ‘এটা ইমানদারি, শুভেন্দুর মতো বেইমানি নয়’ দাবি মদন মিত্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১শে নির্বাচনের আগেই চলছে রদ বদল। ফলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন বহু নেতা-মন্ত্রীরা। অস্বস্তিতে ঘাসফুল শিবির। এদিন নৈহাটি অঞ্চলে মদন মিত্রের একটি পথসভার আয়োজন করা হয়। তবে সেখানে রাস্তায় হাঁটলেন না নৈহাটি শহর যুব তৃণমূলের সভাপতি সনৎ দে। পরিবর্তে প্রকাশ্য সভামঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পদ থেকে ইস্তফা দিলেন তিনি। পরে যদিও ইস্তফার কারণ হিসাবে শারীরিক অসুস্থতাকেই হাতিয়ার করেছেন তৃণমূল নেতা সনৎ দে।

আরও পড়ুনঃ অবশেষে নতিস্বীকার! কৃষি আইন স্থগিত রাখার সিদ্ধান্ত কেন্দ্রের! জানুন

বুধবার সন্ধ্যেতেই নৈহাটিতে তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন নৈহাটি শহর যুব তৃণমূল সভাপতি সনৎ দে। মদন মিত্র সভাস্থলে পৌঁছনোর আগে মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন তিনি। আর ওই সভামঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগরে দেন তিনি। এদিন বলেন, “আমার উপর আটবার হামলা চালানো হয়। প্রত্যেকবার থানায় অভিযোগ জানিয়েছি। তবে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। একটা অফিসকে কেন্দ্র করে বোমাবাজি হচ্ছে। তদন্ত আটকে রেখেছে পুলিশ। রিটার্ন টিকিট আমি কেটে নিয়ে এসেছি।” একথা বলেই পদত্যাগ করার কথা প্রকাশ্যে ঘোষণা করেন।

তবে মঞ্চ থেকে নামার পরই সুর বদলান সনৎ দে তিনি। পদত্যাগের নেপথ্যে বয়সজনিত এবং অসুস্থতাকে কারণ হিসাবে উল্লেখ করেন। তিনি জানান, “আমার বয়স হয়ে গিয়েছে। শারীরিক অবস্থাও বিশেষ ভাল নয়। ডায়াবেটিস-সহ নানা রোগে ভুগছি। তাই আমাকে রেহাই দেওয়ার আবেদন দলের কাছে জানালাম।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত