অবশেষে নতিস্বীকার! কৃষি আইন স্থগিত রাখার সিদ্ধান্ত কেন্দ্রের! জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৫৭ দিনে পরল কৃষকদের আন্দোলন। দীর্ঘ প্রায় দু’মাসের কাছাকাছি সময় ধরে দিল্লির সীমান্তে কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা। তাঁদের দাবি, যেনতেন প্রকারে এই আইন বাতিল করতেই হবে। বারবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেও মেলেনি কোনও সমাধান। কেন্দ্রও নাছোড়বান্দা, তাদেরও এক হুঙ্কার , করা হবে না এই আইন বাতিল। যদিও এবার মনে করা হচ্ছে যে কৃষকদের কাছে হার মানতে চলেছে কেন্দ্র।

আরও পড়ুন: ‘গোলি মারো শালো কো’, স্লোগান এবার খোদ শুভেন্দুর মিছিলে!

জানা গিয়েছে, কৃষি জট কাটাতে বুধবার দশম দফা বৈঠকে বসেছিল কেন্দ্র ও কৃষক সংগঠনের নেতারা। এই বৈঠকে রফা সূত্র না মিললেও এক থেকে দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। শোনা যাচ্ছে, আজ এই বিষয়ে আলোচনায় বসছে বিক্ষুব্ধ কৃষক নেতারা।

এদিকে, এই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে একটি হলফনামা পেশ করতে চলেছে কেন্দ্র। যেখানে বলা হয়েছে, তিন কৃষি আইনের প্রভিশন, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-র মতো বিষয়গুলি সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্যে একটি কমিটি গঠন করা হবে। এর জন্য এক থেকে দেড় বছর কৃষি আইন স্থগিত রাখা হবে। জানা গিয়েছে, বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকের পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ”২২ জানুয়ারির মধ্যে কেন্দ্র ও কৃষক ইউনিয়নগুলির মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেই আমরা আশাবাদী।”

অবশেষে নতিস্বীকার, প্রসঙ্গত, গত ২৬ শে নভেম্বর থেকে দিল্লিতে নতুন কৃষি আইন নিয়ে কৃষক আন্দোলন শুরু হয়েছে। তাতে যোগ দিয়েছেন প্রায় ৫০০ কৃষক সংগঠন। একটাই দাবি কৃষকদের,নতুন তিনটি কৃষি আইন করে নিতে হবে প্রত্যাহার।কারণ, এই বিল তাঁদের কাছে কৃষি বিরোধী। বিশেষত তাঁদের একেবারেই না পসন্দ নূন্যতম সহায়ক মূল্য তুলে নেওয়ার বিষয়টি। আগের বৈঠকে অবশ্য এই চাপে পড়ে সরকার আশ্বাস দিয়েছিল MSP নিয়ে। MSP তে হাত দেওয়া হবে না বলেই আশ্বাস ছিল, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত