‘গোলি মারো শালো কো’, স্লোগান এবার খোদ শুভেন্দুর মিছিলে!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর গতবছর বিধানসভা নির্বাচনের সময় ‘দেশ কি গদ্দারো কো, গোলি মারো শালো কো’, স্লোগান তুলে বিতর্কে জড়িয়েছিলেন। তা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল । গত কাল অর্থাৎ মঙ্গলবার তৃণমূলের শান্তি মিছিলে এই স্লোগান শোনা গিয়েছিল। আজ বুধবার শোনা গেল হুগলিতে। যদিও, এবার বিজেপির মিছিল থেকেই।

আরও পড়ুনঃ স্কুল খোলার দাবিতে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

‘দেশ কি গদ্দারো কো, গোলি মারো শালো কো’ তৃণমূলের স্লোগান নিয়ে শাসকদলে তীব্র কটাক্ষ করেছিলেন বিজেপির দিলীপ ঘোষ। বাংলায় গুলি, বোমার সংস্কৃতি চলছে বলে অভিযোগ করেছিলেন তিনি। শুধু তাই নয়, তৃণমূলকেই ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন।

রেশন-আমফান দুর্নীতি নিয়ে শাসকদলকে একযোগে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। রাজ্যের মানুষকে তৃণমূল কথা দিয়ে কথা রাখেনি বলে অভিযোগ করেছিলেন দিলীপ। গদ্দার স্লোগানের পাল্টা ব্যাখ্যা দিয়েছিলেন তিনি।

কিন্তু সেই স্লোগানই শোনা গেল এবার বিজেপির মিছিল থেকে ;তাও আবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত মিছিল থেকে।

বুধবার হুগলির চন্দননগরে বিজেপির মিছিলে শোনা গেল গদ্দার স্লোগান। ‘দেশ কি গদ্দারো কো, গোলি মারো শালো কো”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর