স্কুল খোলার দাবিতে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্কুল খোলার দাবিতে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আজ এইনিয়ে শিক্ষক- শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনে কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি এবং শিক্ষামন্ত্রীর দপ্তরে একটি করে ডেপুটেশন জমা দেওয়া হয়। শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী জানান, রাজ্য সরকারের কাছে তাঁদের দাবি কোভিড প্রটোকল মেনে অবিলম্বে বিদ্যালয়গুলি যেন খোলার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিতে চলেছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক! জল্পনা তুঙ্গে

করোনা আবহের জেরে দীর্ঘদিন-পাঠন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন ছাত্রছাত্রীরা। সেইসঙ্গে অসুবিধায় পড়েছেন শিক্ষক-শিক্ষিকারাও। তাই অবিলম্বে স্কুল খোলার দাবিতে বুধবার সুর চড়ান তাঁরা। তাঁদের বক্তব্য অফিস-আদালত, বাজারহাট , শপিংমল ,চিড়িয়াখানা সবই যহ খোলা রয়েছে তখন বিদ্যালয়গুলি কী দোষ করেছে।

তাই অনান্য সবকিছুর মতোই কোভিড প্রটোকল মেনে অন্ততপক্ষে উঁচু শ্রেণির ক্লাসগুলি চালুর দাবিতে আজ বিকাশ ভবনে এবং শিক্ষামন্ত্রীর দপ্তরে শিক্ষক একটি ডেপুটেশন জমা দেন তাঁরা। এদিন বিদ্যালয়গুলি চালু করার পক্ষে সওয়াল করেন শিক্ষকরা। যদিও এর কোনও সদুত্তর এখনও পাওয়া যায়নি।

স্কুল খোলার দাবিতে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এদিনের বিক্ষোভে শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের হয়ে নেতৃত্ব দেন ঐক্যমঞ্চের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য অনিমেষ হালদার। এছাড়াও ছিলেন তমাল মন্ডল ,অভিজিৎ মণ্ডল, অমিত হালদার, বিষ্ণু হরি জানা ছাড়াও আরও অনেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর