নজরবন্দি ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে ফের দল ভারি করার পথে বিজেপি? রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা ভোটে শান্তিপুরে কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। জানা যাচ্ছে, রাজধানীতে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি মূল কার্যালয়েই এই যোগদান পর্ব অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। বুধবার বিকেলেই হতে পারে এই যোগদান।
আরও পড়ুন: পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন শার্লিন চোপড়া!
সূত্রের খবর, এদিন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলায় বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন অরিন্দম। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন তিনি। প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরেই তৃণমূলের হয়ে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এই বিধায়ক। এমনকি বঙ্গধ্বনি যাত্রা থেকে শুরু করে সব কর্মসূচিতেই অংশ নিয়েছিলেন তিনি। যদিও বিশিষ্ট মহলের দাবি, মোহভঙ্গ হয়েই এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন অরিন্দম।
বিজেপিতে যোগ দিতে চলেছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক, প্রসঙ্গত, ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন অরিন্দম । প্রায় ১৯,৪৮৮ ভোটে হারিয়েছিলেন নিকটতম তৃণমূল প্রার্থী অজয় দে-কে।



