পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন শার্লিন চোপড়া!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে ফের যৌন হেনস্থার অভিযোগ  উঠল।পরিচালকের বিরুদ্ধে বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া ২০০৫ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগ করেন। টুইটে শার্লিন চোপড়া ২০০৫ সালের ঘটনাকে উদ্ধৃত করে জানিয়েছেন যে, সাজিদ তাঁর গোপনাঙ্গ অভিনেত্রীকে দেখিয়েছেন।

আরও পড়ুনঃ এবার সায়নী কান্ডে নয়া মোড়, তথাগতের বিরুদ্ধে এফআইআর দায়ের

শার্লিন এও জানান যে তাঁর বাবা মারা যাওয়ার কিছুদিন পরই এই ঘটনা ঘটে।সাজিদের বিরুদ্ধে এর আগে অন্যান্য মহিলারাও একই ধরনের অভিযোগ করেছিলেন।

টুইটে শার্লিন চোপড়া অভিযোগ জানিয়েছেন যে,তিনি যখন ২০০৫ সালে একটি সিনেমায় অভিনয়ের জন্য সাজিদ খানের সঙ্গে দেখা করেন, সেই সময় তিনি তাঁকে তাঁর যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন।

অভিনেত্রী শার্লিন টুইটে লেখেন, ‘‌২০০৫ সালে বাবার প্রয়াণের পরে সাজিদের সঙ্গে দেখা করতে যাই আমি, সেই সময়ে সাজিদ তাঁর প্যান্টের ভিতর থেকে যৌনাঙ্গ বের করে আমাকে বলেছিলেন অনুভব করতে ৷ আমার মনে আছে আমি বলেছিলাম যে আমি জানি পুরুষের যৌনাঙ্গ কেমন হয়, আমি আপনার কাছে যৌন সুখ নিতে আসিনি৷’‌

উল্লেখ্য,সাজিদ খানের বিরুদ্ধে প্রয়াত অভিনেত্রী জিয়া খানের বোনও একই ধরনের অভিযোগ করেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন