নজরবন্দি ব্যুরো: দেবীর বোধনের আগেই কলকাতার রাস্তায় ভিড়ের গুঁতো। ট্যাফিকের জ্যামে দুপুরের পর থেকেই অবরুদ্ধ শহরের একাধিক বড় রাস্তা। ভিআইপি রোড থেকে রুবি-রাসবিহারী সব জায়গাতেই যানজটে আমজনতা। তবে দ্বিতীয়া-তৃতীয়াতেই যদি এই ছবি হয়, তাহলে ষষ্ঠীতে বোধনের পর কী হবে? আর এই সব কিছুর মধ্যেই সবথেকে বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
আরও পড়ুন: Rujira Banerjee: রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক-পত্নী, ED-কে বড় নির্দেশ হাইকোর্টের
জানা যাচ্ছে, পুজোর এই ভিড়ে বাসে, ট্রেনে উঠতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন নিত্যযাত্রীরা। ঘণ্টার ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও বাস, ট্রেন পাচ্ছেন না। ২০ মিনিটের পথ যেতে ১ ঘণ্টা পার হয়ে যাচ্ছে। এমন ট্রাফিক-বিশৃঙ্খলা নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

এহেন পরিস্থিতিতে কলকাতার রাস্তা ব্লক করা নিয়ে বড় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে, মহালয়ার আগে থেকেই শ্রীভূমির পুজোর ভিড়! অন্যদিকে। বিধাননগর থেকে ভিআইপি রোডের সিগনাল যেন আর সবুজই হচ্ছে না। যার দরুন ঘণ্টার পর ঘণ্টা রাস্তাতেই কেটে যাচ্ছে অফিস ফেরত যাত্রীদের। শুধু তাই নয়, পুজোর ভিড়ে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুল্যান্সও। সব কিছু মিলিয়ে রাস্তায় ভিড় নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই পুলিশের তরফে বাস মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বাস বা গাড়ির রাস্তা ঘুরিয়ে নিতে। সন্ধ্যার পর থেকে বাস চলাচল নিয়ন্ত্রিত হতে পারে ভিআইপিতে। এয়ারপোর্টগামী বাস সল্টলেক স্টেডিয়ামের পাশ দিয়ে নিউটাউন হয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে চার চাকার গাড়ির ক্ষেত্রে এয়ারপোর্ট যেতে হলে চিংড়িঘাটা ফ্লাইওভার হয়ে নিউটাউন ধরে যেতে হবে। কিন্তু এই বিকল্প পথে কি কমবে ভোগান্তি? প্রশ্ন থেকেই যাচ্ছে।
শ্রীভূমির ভিড়ে VIP রুট বন্ধ, বিপাকে নিত্যযাত্রীরা




