দিল্লির চাণক্যপুরীর কাছে ছ’তলা মেসবাড়ি ধসে ৬ জনের মৃত্যু ও ১১ জনের গুরুতর জখমের ঘটনায় সরকারের জবাবদিহি চাইল ককরোচ জনতা পার্টি। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে মোদী-শাহকে নিশানা করে দিল্লির সব পেইং গেস্ট হস্টেলে সেফটি অডিটের দাবি তুলেছে দলটি।
যন্তর মন্তরের আন্দোলনে এক পড়ুয়ার বাবাকে মাথায় আঘাতের অভিযোগে স্বতন্ত্র ভরদ্বাজ গ্রেপ্তার। পডকাস্টে তাঁর বক্তব্যের পর FIR ও SC/ST আইনের ধারা যুক্ত হয়েছে।
ভোটের পর হিংসা রুখতে গণনার পদ্ধতিতেই বদলের ভাবনা সুপ্রিম কোর্টের। বুথভিত্তিক গণনার বদলে ‘টোটালাইজার’ ব্যবহারের প্রস্তাব নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের মত চাইল আদালত।
ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর জেন জি-র সঙ্গে সরাসরি যোগাযোগে জোর বিজেপির। ৫ সেপ্টেম্বর SRCC-র শতবর্ষ অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে পারেন মোদি।
ছাত্রবিক্ষোভ ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কালচারাল শক’ মন্তব্যের পালটা দিলেন রাহুল গান্ধী। ছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় নারী স্বাধীনতা ও পিতৃতন্ত্র নিয়ে সরব হলেন তিনি।
সুপ্রিম কোর্টে পেশ হওয়া রিপোর্টে দেশের ১৪ মুখ্যমন্ত্রী ও ৩২৬ সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য উঠে এসেছে। মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় শুভেন্দু অধিকারী।
বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড় রদবদলের প্রস্তুতি প্রায় শেষ। নীতীন নবীনের নতুন টিমে তরুণ ও মহিলা মুখের জায়গা পাওয়ার সম্ভাবনা, নজরে ২০২৭ ও ২০২৯-এর নির্বাচন।
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। সিপিএম নেতা এম এ বেবির অভিযোগ, প্রতিবাদকারীদেরও এই তকমা দিয়ে দাগানো হচ্ছে।
৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘শক্তির সপ্তধারা’-র বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর বুকপকেটে থাকা তেরঙ্গা-রঙের প্রতীকের উল্টো বিন্যাসের ছবি ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।
TVK-র ঐতিহাসিক উত্থান, প্রশান্ত কিশোরের জন সুরাজ, আন্নামালাইয়ের নতুন আন্দোলন এবং ককরোচ জনতা পার্টি—ভারতের রাজনীতিতে কি তৈরি হচ্ছে নতুন ধরনের রাজনৈতিক স্টার্টআপ?
দেশের রাজনৈতিক ব্যবস্থা বদলের ডাক দিলেন সোনম ওয়াংচুক। স্বাধীনতা দিবসের আগে ভিডিও বার্তায় ২০৪৭-এর উন্নত ভারতের লক্ষ্যে ‘শান্তিপূর্ণ বিপ্লব’-এর আহ্বান তাঁর।
জাতীয় সঙ্গীত চলাকালীন রাহুল গান্ধীর করমর্দন ও কথাবার্তার একটি ৮ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে বিজেপি। জাতীয় সঙ্গীতের মর্যাদা না রাখার অভিযোগ তুলে সরব গেরুয়া শিবির।
পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে সংসদে অমিত শাহের সরাসরি জবাব দাবি করলেন রাহুল গান্ধী। তাঁর প্রশ্ন, পুলিশি গুলি ও লাঠিচার্জের অনুমোদন দিয়েছিলেন কি স্বরাষ্ট্রমন্ত্রী?