নজরবন্দি ব্যুরো: উপনির্বাচনের আগেই জোর ধাক্কা তৃণমূলের! রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন ধূপগুড়ি প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালী রায়। আর এই দলবদলের ঘটনায় রীতিমত রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করছে। যদিওবা জানা গিয়েছে, গতকাল শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও দেখা গিয়েছিল তাঁকে। তাহলে হঠাৎ এই দলবদলের কি কারণ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে!
আরও পড়ুন: Asia Cup23: বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি, সুপার ফোরে পাকিস্তান, ভারতের অবস্থান কী?


প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবারই ধূপগুড়িতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারমঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন প্রাক্তন জেলা সভাপতি দীপেন্দ্রনাথ প্রামাণিক। আর সেই মঞ্চেই উপস্থিত ছিলেন মিতালিও। আর তারপরের ২৪ ঘণ্টা কাটার আগেই জোর ধাক্কা খেল শাসক শিবির। তৃণমূলকে পাল্টা জবাব দিয়ে প্রাক্তন বিধায়িকাকে বিজেপি ছিনিয়ে নিল।

জানা যাচ্ছে, আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। আর তার ঠিক ৪৮ ঘণ্টা আগেই রবিবার সকালে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের হাতে থেকে দলীয় পতাকা তুলে নেন প্রাক্তন বিধায়িকা। মিতালির অভিযোগ, ২০২১ সালে ভোটে হারার পর থেকে তৃণমূল তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেনি। তাই এবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি উত্তরবঙ্গের সাধারণ মানুষের জন্য কাজ করতে চান। এই দলবদল রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে।



এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আজ আমরা, ভারতীয় জনতা পার্টির পুরো পরিবার আনন্দিত কারণ শ্রীমতী মিতালি রায় দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সমসস্যা নিয়ে আন্দোলন করছেন। ওনার বাবা ও ওনার পুরো পরিবার যেইভাবে মানুষের কথা ভেবে অবহেলা, নিবিরনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আজকে উনি মোদীজীর কাজ দেখে অনুপ্রাণিত হয়ে এখানে এসেছেন।
উপনির্বাচনের আগেই বড় চমক, বিজেপিতে যোগ তৃণমূল বিধায়কের








