Asia Cup23: বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি, সুপার ফোরে পাকিস্তান, ভারতের অবস্থান কী?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃষ্টির জন্য ভেসে গেল ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বাতিল হয়ে গেল ভারত পাকিস্তান ম্যাচ। বৃষ্টি বিঘ্নিত প্রথম ইনিংস তাও পুরোটা খেলা হয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে একটি বলও করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা, বাদ গেলেন সঞ্জু

ম্যাচ বাতিল হওয়ার দুই দলের মধ্যে ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট। নেপালের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ জিতেছিল। স্বাভাবিক ভাবেই দু’ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাবর আজমরা চলে গেল সুপার ফোরে। ভারত তাদের দ্বিতীয় ম্যাচ নেপালের মুখোমুখি হবে। যে ম্যাচ টিম ইন্ডিয়াকে জিততেই হবে। নেপালের বিরুদ্ধে জিতলে ভারতও সুপার কাপে চলে যাবে।

6 1

তবে কোনওভাবেই যদি মহা অঘটন ঘটে যায়, আর ভারত নেপালের কাছে হেরে যায়, তাহলে রোহিতদের জন্য এশিয়া কাপ গ্রুপ পর্বেই শেষ হয়ে যাবে। আবার বৃষ্টির জন্য যদি নেপাল ম্যাচও ভেস্তে যায়, সেক্ষেত্রেও ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোরে চলে যাবে ভারতীয় দল।

5 1

এদিন ম্যাচের প্রথম ইনিংসের পঞ্চম ওভারেই বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছিল খেলা। আম্পায়ারদের নির্দেশে মাঠ ঢেকে দেওয়া হয়েছিল। এর পর বৃষ্টি বন্ধ হয়ে খেলা শুরু হলে, ফের ১২তম ওভারে নামে বৃষ্টি। পরপর দু’বার খেলা বন্ধ হওয়ায়, কিছুটা টেনশনে পড়ে গিয়েছিলেন ক্রিকেটার, সমর্থ সকলেই।

বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি, সুপার ফোরে পাকিস্তান, ভারতের অবস্থান কী?

4 1

তবে দ্বিতীয় বার বৃষ্টি বন্ধ হয়ে খেলা শুরু হলে, নির্বিঘ্নেই প্রথম ইনিংসের বাকি সময়ে খেলা হয়। কিন্তু ইনিংসের বিরতিতে ফের শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত আর খেলা শুরু করাই সম্ভব হয়নি। ম্যাচ বাতিল হয়ে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর