নজরবন্দি ব্যুরোঃ নারদ মামলায় ফের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফের তলব করেছে সিবিআই। এরপরেই সুকান্ত মজুমদার বলেন, এবার হাকিম সাহেবের পালা। যে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে বিশেষ মন্তব্য করতে চাননি ফিরহাদ হাকিম। যা নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি দেখা দিয়েছে। মন্ত্রী মন্তব্যের পাল্টা যুক্তি দিতে নারাজ রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। ফিরহাদের মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বেড়েছে। এবিষয়ে সন্দেহ নেই।
আরও পড়ুনঃ Tejashwi Yadav: পদে বসতেই CBI এর নজরে তেজস্বী, পুরনো মামলায় গ্রেফতার হতে পারেন লালু পুত্র


প্রসঙ্গত, নারদ প্রুঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, দলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চরম শত্রু ছিলাম আমি। ও মনে করত ওর রাজনীতিতে উত্থানের নেপথ্যে বাধা ছিলাম আমি। আর সে কারণেই ম্যাথু স্যামুয়েলকে দিয়ে কে ডি সিংকে আমদানি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টিং অপারেশন করে আমাকে সহ দলের নেতাদের ফাঁসিয়েছিল। শুভেন্দুর ওই মন্তব্য তৃণমূলের জন্য রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

পরে এই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমার একটা কেস ছিল। সেইজন্য আমি গ্রেফতার হয়েছিলাম। আমি হাসপাতালে থাকিনি আমি জেলে ছিলাম। কারণ, আদালত বলেছিল আমাকে জেলে থাকতে তাই জেলে ছিলাম। কিন্তু সেই কেসের ব্যাপারে বিরোধী দলনেতা বলে দিয়েছে। এমনকি বিরোধী দলনেতার মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই মন্তব্যের রিপিট করতে চান না। তবে কি সমর্থন করছেন ফিরহাদ হাকিম।
ফিরহাদের মন্তব্যে অস্বস্তি তৃণমূলের, শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন!

এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদকের আফ বার্তা, এই বক্তব্য যিনি বলেছেন, তিনি সেই প্রশ্নের উত্তর দেবেন। কোন বিষয়ে নির্দিষ্ট করে ফিরহাদ হাকিম এই প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনিই বলতে পারবেন বলে জানিয়েছেন কুণাল। এবিষয়ে দল কোনও মন্তব্য করবে না বলে জানিয়েছেন তিনি। যিনি বলেছেন তিনি কোন প্রেক্ষিতে বলেছেন সেটা নিজেই বলতে পারবেন। অর্থাৎ, ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে তৃণমূলের দলের অন্দরেই অসন্তুষ্টি বেড়েছে। এবিষয়ে কোনও সন্দেহ নেই।









