WB Assembly: মমতা-গিরিরাজ বিতর্কে উত্তাল বিধানসভা, অধিবেশনেই TMC-BJP বাগযুদ্ধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তার প্রতিবাদে বৃহস্পতিবার দিল্লিতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় মহিলা তৃণমূল সাংসদরা। এই ইস্যুর আঁচ পড়ল বিধানসভাতেও। আজ দিনের শুরুতেই উত্তাল হল বিধানসভার শীতকালীন অধিবেশন। সরব হলেন শাসক দলের বিধায়করা।

আরও পড়ুন: রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান তৃণমূলের, তুলনা তুঘলকের সঙ্গে, উত্তাল কল্যাণী বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে গর্জে ওঠে তৃণমূল। বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংসদে কিছু বক্তব্য রেখেছেন। নারী বিদ্বেষী মন্তব্য। আমরা ধিক্কার জানাই। কেন্দ্রীয় মন্ত্রী যে কথা বলেছেন, সেটা লজ্জার। বিজেপি নারী বিদ্বেষী, সেটা আমরা একাধিকবার প্রমাণ পেয়েছি।” তার এই মন্তব্যকে সমর্থন করেই শাসক শিবিরের অন্যান্য বিধায়করা চিৎকার শুরু করে। বিজেপি বিধায়করা আসনের সামনে উঠে দাঁড়িয়ে পাল্টা হাত তুলতে থাকেন।

মমতা-গিরিরাজ বিতর্কে উত্তাল বিধানসভা, অধিবেশনেই TMC-BJP বাগযুদ্ধ

বিজেপি পাল্টা আওয়াজ তুললে তৃণমূলের প্রতিবাদের সুর আরও জোরালো হয়। তৃণমূলের বিধায়করা অভিযোগ করেন, বঙ্গবিজেপি এই ঘটনাটিকে সমর্থন করছে। পাল্টা বিজেপি শিবিরও হট্টগোল করতে থাকে। এরই মধ্যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছেন তা বাঞ্ছনীয় নয়।’ বিজেপিকে ধিক্কার দিয়ে স্লোগান তুলতে থাকে তৃণমূল। স্লোগান ওঠে, ‘এমন মন্তব্য কেন করা হল বিজেপি জবাব চাই জবাব দাও’।

মমতা-গিরিরাজ বিতর্কে উত্তাল বিধানসভা, অধিবেশনেই TMC-BJP বাগযুদ্ধ

মমতা-গিরিরাজ বিতর্কে উত্তাল বিধানসভা, অধিবেশনেই TMC-BJP বাগযুদ্ধ

মমতা-গিরিরাজ বিতর্কে উত্তাল বিধানসভা, অধিবেশনেই TMC-BJP বাগযুদ্ধ
মমতা-গিরিরাজ বিতর্কে উত্তাল বিধানসভা, অধিবেশনেই TMC-BJP বাগযুদ্ধ

গত মঙ্গলবার নেতাজী ইনডোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়। ওইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন খান, শত্রুঘ্ন সিনহা, অনিল কাপুর সহ প্রমুখ টলি-বলি তারকারা। সেখানেই সলমন খান, অনিল কাপুরের সঙ্গে একমঞ্চে নাচের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। যা ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন