নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচনে ক্রশ ভোটিংয়ের আশঙ্কা করছে শাসক-বিরোধী দুই শিবির। শোনা যাচ্ছিল, আদিবাসী ভোট সমর্থন পেয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি সমর্থিত আদিবাসী-মহিলা প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবেন। কিন্তু সোমবার বিধানসভাতে তা দেখা গেল না। তৃণমূলের তরফে তৃণমূলের বীরবাহা হাঁসদা, জ্যেৎস্না মান্ডিরা জানিয়ে দিলেন, তাঁরা দ্রৌপদীকে সমর্থন করেন না। কারণ নিজেকে হিন্দু বলেন দ্রৌপদী, আদিবাসীদের কোনও নির্দিষ্ট ধর্ম নেই।
আরও পড়ুনঃ Presidential Electon: বিধানসভায় লম্বা লাইন, শুরু রাষ্ট্রপতি নির্বাচনী পর্ব


বীরবাহা হাঁসদার কথায়, দ্রৌপদী মুর্মু ধর্মের জায়গায় হিন্দু ধর্ম কেন লিখলেন? তার পরিবর্তে আরি ধর্ম লিখতে পারতেন। আমরা হিন্দু ধর্মের নয়, আমাদের সারি ধর্ম, সান্না ধর্ম রয়েছে। যে সমস্ত আদিবাসী বা সাঁওতাল নিজেকে হিন্দু ধর্মের বলে পরিচয় দেন তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

এদিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন শাসক দল মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু অন্তত ৭০ শতাংশ ভোট পাবেন। কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, বিজেপির অনেকেই যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার জন্য তৈরি।
নিজেকে হিন্দু বলেন দ্রৌপদী, সমর্থন পেলেন না তৃণমূলের

যদিও আসানসোলের বিধায়কা অগ্নিমিত্রা পলের মন্তব্য, তৃণমূলের কথায় তাঁরা কর্ণপাত করছেন না। তাঁরা দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করছেন। তবে তাঁর দাবি তৃণমূলের একাধিক বিধায়ক বা সাংসদ দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে।









