Presidential Electon: বিধানসভায় লম্বা লাইন, শুরু রাষ্ট্রপতি নির্বাচনী পর্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকাল ১০ টা থেকে বিধানসভগায় শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। চরম নাটকীয় পর্ব শুরু হয়েছে গতকাল থেকেই। গতকাল সমস্ত বিধায়কদের নিউটাউনের একটি হোটেলে এনে রাখা হয়েছিল। সকাল বেলাতেই তাঁদের বাসে করে নিয়ে যাওয়া হল। সকাল থেকে শুরু হয়েছে ভোটদান পর্ব। উপস্থিত হয়েছেন সমস্ত বিরোধী দলের বিধায়করা। বিধানসভায় লম্বা লাইন। হাজির তৃণমূলের মন্ত্রী, বিধায়ক এবং সাংসদরাও। ছিলেন ইন্দ্রনীল সেন, শশী পাঁজা, মহুয়া মৈত্ররা।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থীকে ভোট না দিলে ED-CBI দিয়ে রগড়ে দেওয়া হবে, হুমকি তৃণমূল বিধায়ককে!

Image

গতকালই একটি ভিডিও বার্তায় তৃণমূলের বিধায়ক ও সাংসদদের কাছে বিজেপি মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু ক্রশ ভোটিংয়ের সম্ভাবনা তাঁর শিবিরে রয়েছে। এ আন্দাজ করতে পেরেই কী বিজেপি বিধায়কদের সকালেই হোটেল থেকে বাসে করে বিধানসভায় আনা হল? প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিধানসভায় লম্বা লাইন, উপস্থিত দুই পক্ষ 
বিধানসভায় লম্বা লাইন, উপস্থিত দুই পক্ষ 

তবে এদিন একাধিক বিধায়কদের আদিবাসী পোশাকে ভোট দিতে দেখা গেল। অর্থাৎ বিজেপি মনোনীত আদিবাসী, মহিলাকেই তাঁরা সমর্থন করছেন এটা স্পষ্ট। প্রশ্ন উঠছে, তৃণমূলের যে সমস্ত আদিবাসী সমাজের সমর্থন পাওয়া বিধায়করা রয়েছেন, তাঁরা কাকে সমর্থন করবেন?

বিধানসভায় লম্বা লাইন, উপস্থিত দুই পক্ষ 

বিধানসভায় লম্বা লাইন, উপস্থিত দুই পক্ষ 
বিধানসভায় লম্বা লাইন, উপস্থিত দুই পক্ষ 

যদিও দলের পূর্বতন সদস্যকে সমর্থনের জন্য একেবারে কোমর বেঁধেছেন তৃণমূল নেতারা। সমস্ত বিধায়কদের গতকালই কলকাতায় আসতে বলা হয়েছে। শীর্ষ নেতৃত্বের তরফে নতুন বিধায়কদের সমস্ত পাঠ শিখিয়ে দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত