নজরবন্দি ব্যুরোঃ ৩৩ লক্ষ টাকা লুঠের অভিযোগে ৩ পুলিশ কর্মী সহ ৬ জন গ্রেফতার। ব্যাঙ্কে টাকা জমা দিতে যাওয়ার সময় ব্যবসায়ী কর্মীকে আটক। ডায়মণ্ড হারবারের হোটেল ব্যবসায়ীর টাকা লুঠের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।


পুলিশ সূত্রে খবর, ৩৩ লক্ষ টাকা লুঠ করে ১৫ লক্ষ টাকা বাজেয়াপ্তর দাবি। সঠিক কাগজপত্র না থাকার কারণে অভিযুক্তকে আটক রাখার অভিযোগ তুলেছেন অভিযুক্তরা। এরপরেই একবালপুর থানায় উপস্থিত হয়ে লুঠ ও অপহরণের অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ী একজন কর্মীকে দিয়ে ডায়মণ্ড হারবার রোডের ইউনিয়ন ব্যাঙ্কের শাখার জমা দিতে পাঠিয়েছিলেন। সেইসময়েই ময়ূরভঞ্জ রোডের সামনে দুই জন পুলিশকর্মী পথ আটকায়। জানতে চাওয়া হয় ওই ব্যাগের মধ্যে কী রয়েছে? সেখান থেকে ডায়মণ্ড হারবার রোডের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মারধর করে টাকা লুঠের অভিযোগ উঠেছে।
এত টাকা তাঁদের কাছে কীভাবে এলো, পুলিসকে সদুত্তর দিতে পারেনি দু’জন। এমনকি এত টাকার কোনও যথাযথ নথি পুলিসকে দিতে পারেনি তাঁরা। শুধু এটুকু জানায় তাঁদের কাছে মোট ৩৩ লক্ষ টাকা ছিল। পরে থানায় বলা হয় এরা ১৫ লক্ষ টাকা নিয়ে আসছিল।


টাকা লুঠের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য

পরে ব্যবসায়ী জানান সেখানে ছিল ৩৩ লক্ষ টাকা। বাকি ১৮ লক্ষ টাকা ধৃতরা নিয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। লালবাজারের অবগত হতেই তৎপর হয়েছে প্রশাসন। তাঁদের বিরুদ্ধে লুঠ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।







