Khadya Bhavan: খাদ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, নিয়োগের দাবিতে অনড় চাকরি প্রার্থীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৮ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ফুড ইন্সপেক্টর পদে ৯৫৭ জনকে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের খাদ্য ভবনের সামনে ধর্না দেন চাকরি প্রার্থীরা। চার ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভের পর নিউ মার্কেট থানার বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হয়। পরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ তুলে দেওয়া হয়। খাদ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুনঃ Nishith Pramanick: হামলা করা তৃণমূলের সংস্কৃতি, এবার তোপ নিশীথের

ফুড ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর প্যানেল প্রকাশ হয়। তাতে ৯৫৭ জনের নাম ছিল। ১০০ জন চাকরি পেলেও নিয়োগে স্বচ্ছতা নেই অভিযোগ তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু তারপর থেকে এখনও নিয়োগ না হওয়ার কারণে অবস্থানে বসেন চাকরি প্রার্থীরা। পরে তাঁদের তুলে দেয় পুলিশ।

খাদ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চাকরি প্রার্থীদের আটক করল পুলিশ 
খাদ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চাকরি প্রার্থীদের আটক করল পুলিশ 

এদিন প্রায় ৪ ঘন্টা ধরে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দখান চাকরি প্রার্থীরা। বারবার পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীদের বক্তব্য ছিল, আমাদের প্যানেলে কোনও স্টে নেই। তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না। সেই কারণেই আমাদের বিক্ষোভ। যতক্ষণ না নিয়োগ করা হচ্ছে আমরা উঠব না। আমরা একাধিকবার অনেক মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তবুও আমাদের বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তাই আন্দোলনের পথ বেছে নেন তাঁরা।

খাদ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চাকরি প্রার্থীদের আটক করল পুলিশ 

খাদ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চাকরি প্রার্থীদের আটক করল পুলিশ 
খাদ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চাকরি প্রার্থীদের আটক করল পুলিশ 

এরপরে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। অবস্থানরত চাকরিপ্রার্থীদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে। অবিলম্বে মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করুক সরকার। দাবি চাকরি প্রার্থীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত