রাজ্যে কয়েক হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সরকারি স্কুলগুলিতে ২০১৬ সালে শেষবার শিক্ষক নিয়োগ হয়। তারপর প্রায় ৫ বছর ধরে শিক্ষক নিয়োগ হয়নি। তবে শুধু শিক্ষক নিয়োগই থমকে নেই। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগও শেষ বারের মতো হয়েছে ২০১৫ সালে। তারপর টানা ৬ বছর হয়নি নিয়োগ। ফলে দিনে দিনে সরকারি স্কুলেও শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা কমছে। বহু শূন্যপদ তৈরি হয়েছে। সেই সব শূন্যপদ গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে এবার।

আরও পড়ুনঃ ৩৫ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর পদ শূন্য, চলতি বছরেই নিয়োগ করবে রাজ্য।

কয়েক হাজার শূন্য পদে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের বিভিন্ন বিষয়ের জন্যে একসঙ্গে প্রচুর পরিমানে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ এবং একইসঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শিক্ষকতার পাশাপশি যারা শিক্ষা কর্মী পদে চাকরি করতে আগ্রহী তাদের সকলের জন্যই সুখবর। প্রাথমিক, TGT (ট্রেন্ড গ্রাজুয়েট টিচার) এবং PGT (পোস্ট গ্রাজুয়েট টিচার) এই ৩ ধরনের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

teacher 1 2

PGT (পোস্ট গ্র্যাজুয়েট টিচার): পোস্ট গ্রাজুয়েট টিচার পদে মোট ৩৯৭ টি শূন্য পদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। জীববিদ্যা, রসায়নবিদ্যা, কমার্স, ইকোনমিক্স, ইংরেজি, ভূগোল, হিন্দি, ইতিহাস, অংক, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স। এই বিষয়গুলির জন্যে শিক্ষক নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট  হতে হবে এবং সেই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং (বিএড) থাকতে হবে। বয়স হতে হবে অবশ্যই ৩৫ বছরের মধ্যে।

tet

TGT (ট্রেন্ড গ্রাজুয়েট টিচার): ট্রেন্ড গ্যাজুয়েট শিক্ষক পদে মোট ৬৮৩ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই শীক্ষকদের ক্ষেত্রেও বয়সের সীমা ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং যেমন বিএড করা থাকতে হবে। ইংরেজি, হিন্দি, অংক, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ বিষয় গুলির জন্যে হবে এই নিয়োগ। এই ৬৮৩ টি পদের পাশাপশি তৃতীয় ভাষার উপরে আরও ৩৪৩ জন শিক্ষক নিয়োগ করা হবে।

রাজ্যে কয়েক হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান।

রাজ্যে কয়েক হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান।
রাজ্যে কয়েক হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং লাইব্রেরিয়ান নিয়োগঃ মোট ১৮১ টি শূন্য পদে বিভিন্ন ধরনের শিক্ষক যেমন প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। পাশাপাশি ৫৩ জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। সব ক্ষেত্রেই আবেদন কারীর বয়েস হতে হবে ৩৫ বছরের মধ্যে। সব ধরনের নিয়োগের ক্ষেত্রেই পে লেভেল ৭ অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। আবেদন করার জন্যে ভিজিট করুনঃ www.navodaya.gov.in

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত