নজরবন্দি ব্যুরো: মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতা, হতে পারে হালকা বৃষ্টিও। সকাল থেকেই মেঘে ঢেকে রয়েছে আকাশ। দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুনঃ দেশে সামান্য কমলো মৃত্যু হার, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণের রাজ্য
মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতা, আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। এবছরের বর্ষার শুরু থেকেই প্রবল বর্ষণে নাজেহাল বাংলা।



