দেশে সামান্য কমলো মৃত্যু হার, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণের রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশে সামান্য কমলো মৃত্যু হার, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণের রাজ্য। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন। তবে দক্ষিণের রাজ্য গুলি বাড়াচ্ছে চিন্তা। কেরলে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৫২ জন। দেশে সামান্য কমলো মৃত্যু হার, গত ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৮ জন।

আরও পড়ুনঃ ত্রিপুরায় বিজেপি-কে ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য, তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়!!

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার পর্যন্ত দেশে ৩ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৪৯৩ জন আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২ জন। সমগ্র দেশে কোভিড আক্রান্তের হার সামান্য কমে দাঁড়িয়েছে ৬.৫৪ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৩৫ হাজার ৭৪৩ জন। এবং এখনো অবধি সমগ্র দেশে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশে সামান্য কমলো মৃত্যু হার, তবে আতঙ্ক জিইয়ে রাখছে একাধিক রাজ্য। 

দেশে সামান্য কমলো মৃত্যু হার, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণের রাজ্য
দেশে সামান্য কমলো মৃত্যু হার, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণের রাজ্য

অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩। পাশাপাশি টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫৩ কোটি ৬১ লক্ষ ৮৯ হাজার ৯০৩ জন টিকা পেয়েছেন দেশে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন