ত্রিপুরায় বিজেপি-কে ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য, তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়!!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় বিজেপি-কে ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য, তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে বিজেপি এবং নিজের ভরাডুবি হওয়ার পর থেকেই তিনি তৃণমূলে ‘ঘর ওয়াপসি’র আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায় থেকে কুণাল ঘোষের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ। মমতার মনজয়ে চেষ্টার খামতি রাখেননি বিজেপি নেতা। কিন্তু কোন কিছুতেই সাড়া মিলছিল না।

আরও পড়ুনঃ তাঁকে পিএসির চেয়ারম্যান করেছে BJP, বক্তা মুকুল। প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলীপের!!

কিন্তু এবার সম্ভবত সাড়া মিলল প্রাক্তন দলের তরফে। তৃণমূলে তাঁকে ফিরিয়ে নেওয়া নিয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন হাওড়ার নেতারা। তাই স্থান বদল। সূত্রের খবর রাজীব কে ত্রিপুরার দায়িত্ব দিচ্ছে তৃণমূল। তাই এখন ত্রিপুরায় বিজেপি-কে ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য রাজীবের

এদিন তৃণমূলের একঝাঁক নেতা গিয়েছেন ত্রিপুরায়। উদ্দেশ্য ১৬ই অগাস্ট খেলা হবে দিবস পালন। তৃণমূলের পক্ষ থেকে ত্রিপুরায় গিয়েছেন তৃণমূলের আট সাংসদ ও দুই মন্ত্রী। তাঁদের সাথে আছেন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামী। এদিকে সবার অলক্ষ্যে ত্রিপুরায় হাজির হয়েছেন রাজীব বন্দোপাধ্যায়ও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাঁচেই ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন তিনি।

ত্রিপুরায় বিজেপি-কে ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য, তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়!!

rajib

যদিও রাজীব দাবি করেছেন সম্পুর্ণ ব্যাক্তিগত কাজেই ত্রিপুরায় হাজির হয়েছেন তিনি। উল্লেখ্য, গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন রাজীব। সেখানে বৈঠক হয় পাক্কা ৩০ মিনিট। সূত্রের খবর নিজের বিজেপি যোগদান ভুল ছিল বলে ব্যাখ্যা করেছেন প্রাক্তন বনমন্ত্রী। তিনি দিদির ছত্রছায়ায় থেকে মানুষের জন্যে কাজ করতে চান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন