এখনও মন গলেনি মমতার, আপাতত BJP-তে থেকেই জনসেবা করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়! নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলকে বার্তা দিয়ে একাধিক মন্তব্য করেছেন রাজীব কিন্তু বর্তমান দল বিজেপি-র চোখে তিনি ছিলেন অজ্ঞাতবাসে।
সেচ দফতরে দুর্নীতি - তৃণমূলে ফিরে জনসেবা, অবশেষে মুখ খুললেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভোট পর্ব চলাকালীন এবং তাঁর আগে যারা তৃণমূল ছেড়ে মানুষের জন্যে কাজ করার তাগিদে যোগ দিয়েছিলেন বিজেপিতে তাঁদের মধ্যে অনেকে ইতিমধ্যেই দল ছেড়েছেন।