নজরবন্দি ব্যুরোঃ তাঁকে পিএসির চেয়ারম্যান করেছে BJP, বক্তা খোদ মুকুল রায়। কিন্তু এবারও কি সেই অসংলগ্ন তত্ত্ব সামনে আসবে? রাজনৈতিক মহলের কাছে এখন মুকুল রায় ধোঁয়াশার নাম। যদিও বিজেপির সুর শোনা গেলেও মুকুল দাবি করেছেন তিনি তৃণমূলেই আছেন। শুক্রবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) বৈঠকে যোগ দিয়ে মুকুল দাবি করেন, বিজেপি পরিষদীয় দল তাঁকে PAC চেয়ারম্যান হিসাবে মনোনীত করেছে। তাই চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন।
আরও পড়ুনঃ CPIM রাজ্য কমিটি থেকে বাদ সূর্যকান্ত, রবীন। কেন্দ্রীয় কমিটিকে স্থান মীনাক্ষি-সৃজনদের


তাঁর আরও দাবি, অধ্যক্ষ তাঁকে মানুষের প্রতিনিধি হিসাবে এই কমিটির চেয়ারম্যান মনোনীত করেছেন বলেও জানান। এদিন পাবলিক অ্যাকাউন্টস কমিটির দ্বিতীয় দিনের বৈঠক ছিল। বৈঠক শুরু হওয়ার ৩৬ মিনিট পর সেখানে পৌঁছান তিনি। ১.৩০ নাগাদ তিনি বিধানসভা থেকে বেরিয়ে যান। তাঁকে পিএসির চেয়ারম্যান করেছে BJP এই বক্তব্যের পর বাইরে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, কৃষ্ণনগর থেকে আবার ভোটে দাঁড়ালে জিতবেন? আত্মবিশ্বাসের সঙ্গে মুকুল জানিয়ে দেন, “আবারও বিপুল ভোটে জিতব। তবে বিজেপির টিকিটে দাঁড়াতে হবে। তৃণমূলের হয়ে দাঁড়ালে কী হবে, সেটা মানুষ ঠিক করবে।”
তাঁকে পিএসির চেয়ারম্যান করেছে BJP, বক্তা মুকুল।

এদিকে মুকুল রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “মুকুল রায় তৃণমূলে) যোগ দিলেও মন থেকে বিজেপিতেই আছেন।” এদিন দিলীপ আরও বলেন, “পিএসি নিয়ে সরকার ছেলেখেলা করছে। আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধিতার পাশাপাশি বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।” সরকারি ‘নাটক’ চলছে পিএসি নিয়ে বলে কটাক্ষ করে দিলীপ বলে, “এই কমিটির প্রথম বৈঠকে চেয়ারম্যান হিসাবে মুকুলের নাম ছিল না। দ্বিতীয় বৈঠকে তিনি চেয়ারম্যান।” এটা নাটক ছাড়া আর কি?
উল্লেখ্য, কিছুদিন আগে বিতর্কিত, বলা ভাল অসংলগ্ন মন্তব্য করেন মুকুল রায়। গত সপ্তাহে নিজের বিধানসভা কেন্দ্রে বসে মুকুল রায় বলে যান, ‘কৃষ্ণনগরে উপনির্বাচন হলে তৃণমূল পর্যূদস্ত হবে। বিজেপি স্বমহিমায় ফিরে আসবে।’ এর পর ছেলে শুভ্রাংশু বাবার অসুস্থতার কথা বলে পরিস্থিতি সামাল দিতে চাইলেও খোদ মুকুল রায় উড়িয়ে দেন ছেলের বক্তব্য। জানিয়ে দেন তিনি ভালই আছেন।









