নজরবন্দি ব্যুরোঃ আগামী মাসে রয়েছে উত্তরপ্রদেশ নির্বাচন। সেই নির্বাচনে বিরাট চমক নিয়ে নামছে কংগ্রেস। যার নেতৃত্বে রয়েছেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাহলে উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে? প্রশ্নের জবাব দিলেন প্রিয়াঙ্কা নিজেই।
আরও পড়ুনঃ Netaji Subhas Chandra Bose: ইন্ডিয়া গেটে বসছে নেতাজীর মুর্তি, ঘোষণা প্রধানমন্ত্রীর


শুক্রবার উত্তরপ্রদেশের যুব সমাজের উদ্দেশ্যে একাধিক চাকরীর প্রতিশ্রুতি তুলে ধরে কংগ্রেস। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। সেখানেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে কংগ্রেস নেত্রীর বক্তব্য, আপনি কী অন্য কোনও মুখ দেখতে পাচ্ছেন? তাঁকে চাপ দেওয়া হলে তিনি বলেন, আপনি আমার মুখ দেখতে পাচ্ছেন না? তবে নির্বাচনে প্রিয়াঙ্কা লড়াই করবেন কি না সেবিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে রাজনীতি থেকে দূরে থাকার পর ২০১৯ সালের নির্বাচনের মুখে উত্তরপ্রদেশের দায়িত্ব বর্তায় কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীর ওপর। উত্তরপ্রদেশের মাটিতে ঘুরে দাঁড়াতে এবং সংগঠনকে চাঙ্গা করতে উদ্যোগী হন তিনি। একাধিক ইস্যুতে যোগী সরকারের কড়া বিরোধিতাও করেন তিনি।
সদ্য উত্তরপ্রদেশের নির্বাচনে আরও একবার প্রিয়াঙ্কাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। মুখ্য কারণ হিসাবে রয়েছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয় কংগ্রেস। “লড়কি হু লড় শকতি হু” এই স্লোগানকে সামনে রেখে প্রচারে নেমেছে দেশের সবচেয়ে পুরাতন দল।


উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে, উত্তর দিলেন প্রিয়াঙ্কা

যদিও রাজনৈতিক মহলের বক্তব্য, উত্তরপ্রদেশে সরাসরি লড়াই সমাজবাদী পার্টি বনাম বিজেপি। প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ এবং যোগী আদিত্যনাথ। কিন্তু নির্বাচন থেকে আপাতত দূরে থেকেই লড়াই দিতে মরিয়া প্রিয়াঙ্কা।







