Netaji Subhas Chandra Bose: ইন্ডিয়া গেটে বসছে নেতাজীর মুর্তি, ঘোষণা প্রধানমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হতে চলেছেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস। এরই মধ্যে বিরাট চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ইন্ডিয়া গেটে বসছে নেতাজীর মুর্তি। নেতাজীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই এই বিশেষ ঘোষণা কেন্দ্র সরকারের। শুক্রবার এই খবর ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই।

আরও পড়ুনঃ Amar Jawan Jyoti: নিভছে না, সংযুক্তিকরণ হচ্ছে, অমর জওয়ান জ্যোতি নিয়ে ব্যাখা কেন্দ্রের

তিনি ট্যুইটারে জানিয়েছেন, নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম দিবসে দিল্লির ইন্ডিয়া গেটে গ্রানাইটের তৈরি মুর্তি গড়ার সিদ্ধান্ত নিয়ে সরকার। আগামী ২৩ জানুয়ারি তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজে। যতদিন না মুর্তি তৈরি হচ্ছে ততদিন ওই জায়গায় থাকবে হলোগ্রাম স্ট্যাচু।

দিল্লির অমর জওয়ান জ্যোতি থেকে মাত্র কিছু দুরেই এই মুর্তি তৈরি হবে। যা নিয়ে শুক্রবার থেকেই সমালোচনা শুরু হয়েছে। অমর জওয়ান জ্যোতির শিখাকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। জাতীয় জ্যোতি স্মারকের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে জলন্ত শিখা? প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

কেন্দ্রের ব্যখা, অনেক কিছু ভুল তথ্য পরিবেষণা করা হচ্ছে। অমর জাওয়ান জ্যোতি জওয়ান নিভছে না। মিশিয়ে দেওয়া হচ্ছে জাতীয় যুদ্ধ স্মারকের সঙ্গে। শুধুমাত্র নাম না থাকার কারণেই কী বদলে দেওয়া হল অমর জওয়ান জ্যোতির শিখা? প্রশ্ন তুলছেন বিরোধী দলের নেতারা।

ইন্ডিয়া গেটে বসছে নেতাজীর মুর্তি, বিরাট ঘোষণা সরকারের 

ইন্ডিয়া গেটে বসছে নেতাজীর মুর্তি, বিরাট ঘোষণা সরকারের 
ইন্ডিয়া গেটে বসছে নেতাজীর মুর্তি, বিরাট ঘোষণা সরকারের

এসব কিছুকে দূরে রেখেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ২৩ জানুয়ারি থেকে শুরু করতে চায় কেন্দ্র। নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসে বিশেষ ঘোষণা কেন্দ্রের। এবার থেকে সেই রীতি পালিত হবে প্রতি বছর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত