কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে যুদ্ধের নির্ঘন্ট, তার আগে রাহুলকে কুকথা নিয়ে সাবধান কমিশনের

পাশাপাশি কমিশন নির্ধারিত প্রচারের আচরণবিধি লঙ্ঘন করা হলে, দল বা প্রার্থীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও দেওয়া হয়েছে বার্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই মহারণ। বেজে গেছে যুদ্ধের দামামা। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে নিশানা করে আপত্তিকর মন্তব্যের অভিযোগ নিয়ে রাহুল গান্ধীকে সতর্ক করল কমিশন। নির্বাচনী প্রচারে তাকে শব্দচয়নের বিষয়েও সজাগ থাকতে বলেছে কমিশন (Election Commission of India)।

কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে যুদ্ধের নির্ঘন্ট, তার আগে রাহুলকে কুকথা নিয়ে সাবধান কমিশনের

আরও পড়ুন : নির্বাচনের মুখে নবান্নে মহারাজ, ফের ঘনাচ্ছে জল্পনা!

গত নভেম্বর মাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারের সময় বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের জন্য স্টেডিয়ামে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ‘অপয়া’ এবং ‘পকেটমার’ বলে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে যুদ্ধের নির্ঘন্ট, তার আগে রাহুলকে কুকথা নিয়ে সাবধান কমিশনের

এ নিয়ে একটি মামলায় দিল্লি হাইকোর্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে দিয়েছিল নির্দেশ। অভিযোগ খতিয়ে দেখে আট সপ্তাহের মধ্যে কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে গত ডিসেম্বরে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।সেই মন্তব্যের জেরেই গত ১ মার্চ রাহুলকে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রের খবর।

কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে যুদ্ধের নির্ঘন্ট, তার আগে রাহুলকে কুকথা নিয়ে সাবধান কমিশনের
কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে যুদ্ধের নির্ঘন্ট, তার আগে রাহুলকে কুকথা নিয়ে সাবধান কমিশনের

কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে যুদ্ধের নির্ঘন্ট, তার আগে রাহুলকে কুকথা নিয়ে সাবধান কমিশনের

সতর্ক করার পরেও যদি বিরূপ মন্তব্য করা হয়, কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে। এরই পাশাপাশি কমিশন নির্ধারিত প্রচারের আচরণবিধি লঙ্ঘন করা হলে, দল বা প্রার্থীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও দেওয়া হয়েছে বার্তা। ২০১৯ সালে ‘মোদী’ পদবী নিয়ে নির্বাচনী প্রচারে আপত্তিকর মন্তব্যের জেরে জেলযাত্রার হাত থেকে কার্যত রক্ষা পেয়েছে রাহুল গান্ধী। হারিয়ে ছিলেন সাংসদ পদও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত