নির্বাচনের মুখে নবান্নে মহারাজ, ফের ঘনাচ্ছে জল্পনা!

কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী। তবে কি এবার দাদাগিরির ময়দানে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে। আবার ঘনাচ্ছে মহারাজের রাজনীতিতে যোগদানের জল্পনা। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, দাদা কেন গেলেন দিদির সাথে সাক্ষাৎ করতে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই মহারণ। বেজে গেছে যুদ্ধের দামামা। লোকসভা নির্বাচনের আগে নবান্নে পৌঁছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, এটি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। আচমকা নবান্ন যাত্রার কারণ সঠিক কারণ জানা যায়নি। বিকেল পাঁচটা নাগাদ নবান্ন পৌঁছন মহারাজ (Sourav Ganguly)। প্রায় আধঘণ্টা নবান্নে ছিলেন তিনি।

নির্বাচনের মুখে নবান্নে মহারাজ, ফের ঘনাচ্ছে জল্পনা!

আরও পড়ুন : নির্বাচনী ময়দানে ভাইবোন, আমেঠিতে রাহুল, কোন কেন্দ্র থেকে রাজনীতিতে যোগদান প্রিয়াঙ্কার?

ইতিমধ্যেই দেশজুড়ে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। বাংলায় একের পর এক চমকে দেওয়ার মত তৃণমূলের নেতা নাম লেখাচ্ছে গেরুয়া শিবিরে। বাংলার ৪২টি আসনে প্রার্থী নির্বাচন নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। নির্বাচনী আবহে আধঘণ্টার বৈঠক।

নির্বাচনের মুখে নবান্নে মহারাজ, ফের ঘনাচ্ছে জল্পনা!

সৌরভের রাজনীতিতে আসার জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগেও তাকে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলে যোগদানের চেষ্টা করে পারেনি। তারপর অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাকে অনেকবার রাজনীতির মঞ্চে দেখা গেছে তাকে।

নির্বাচনের মুখে নবান্নে মহারাজ, ফের ঘনাচ্ছে জল্পনা!
নির্বাচনের মুখে নবান্নে মহারাজ, ফের ঘনাচ্ছে জল্পনা!

নির্বাচনের মুখে নবান্নে মহারাজ, ফের ঘনাচ্ছে জল্পনা!

কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তবে কি এবার দাদাগিরির ময়দানে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে। আবার ঘনাচ্ছে মহারাজের রাজনীতিতে যোগদানের জল্পনা। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, দাদা কেন গেলেন দিদির সাথে সাক্ষাৎ করতে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত