নির্বাচনী ময়দানে ভাইবোন, আমেঠিতে রাহুল, কোন কেন্দ্র থেকে রাজনীতিতে যোগদান প্রিয়াঙ্কার?

এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। চিরাচরিত কেন্দ্র থেকে কংগ্রেসের গান্ধী পরিবারের কেউ প্রার্থী না হলে সেই বিষয়টি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনী প্রচারে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইন্ডিয়া জোটের শরিকরা চাইছিলেন লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঐতিহ্যবাহী আসন আমেঠি বা রায়বরেলী লোকসভা কেন্দ্র থেকে গান্ধী পরিবারের সদস্যেরা প্রার্থী হোক। এই মর্মে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠিয়েছিল ইন্ডিয়া জোটের শরিক দল গুলি; বিশেষত সমাজবাদী পার্টি। সূত্রের খবর, সেই দাবী মেনে আমেঠি থেকে রাহুল গান্ধী এবং রায়বরেলী থেকে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা প্রার্থী হতে পারেন।

নির্বাচনী ময়দানে ভাইবোন, আমেঠিতে রাহুল, কোন কেন্দ্র থেকে রাজনীতিতে যোগদান প্রিয়াঙ্কার?

আরও পড়ুন : অভিজিৎ-তাপসের পর এবার সব্যসাচী, লোকসভার আগে বিজেপিতে যোগদানের হিড়িক!

উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’ র আসন সমঝোতায় সমাজবাদী পার্টি কংগ্রেসকে ১৭টি আসন ছেড়েছে। যার মধ্যে রয়েছে আমেঠি এবং রায়বরেলী। অতীতে আসন সমঝোতা না হলেও অখিলেশ যাদব গান্ধী পরিবারের প্রতি সৌজন্যের খাতিরে আমেঠি-রায়বরেলীতে প্রার্থী দিত না। রাহুল গান্ধী (Rahul Gandhi) কেরলের ওয়েনাড়ের সাংসদ। জানা যাচ্ছে, ওয়েনাড়ের পাশাপাশি দক্ষিণ ভারতের কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন বলে দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচনী ময়দানে ভাইবোন, আমেঠিতে রাহুল, কোন কেন্দ্র থেকে রাজনীতিতে যোগদান প্রিয়াঙ্কার?

পাশাপাশি রায়বরেলী থেকে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। চিরাচরিত কেন্দ্র থেকে কংগ্রেসের গান্ধী পরিবারের কেউ প্রার্থী না হলে সেই বিষয়টি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনী প্রচারে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। রায়বরেলীর সাংসদ সনিয়া গান্ধী রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী (Narendra Modi) কটাক্ষের সুরে বলেন,

নির্বাচনী ময়দানে ভাইবোন, আমেঠিতে রাহুল, কোন কেন্দ্র থেকে রাজনীতিতে যোগদান প্রিয়াঙ্কার?
নির্বাচনী ময়দানে ভাইবোন, আমেঠিতে রাহুল, কোন কেন্দ্র থেকে রাজনীতিতে যোগদান প্রিয়াঙ্কার?

নির্বাচনী ময়দানে ভাইবোন, আমেঠিতে রাহুল, কোন কেন্দ্র থেকে রাজনীতিতে যোগদান প্রিয়াঙ্কার?

এখন লোকসভাতে (Loksobha Election 2024) কেউ লড়তেই চাইছে না সবাই রাজ্যসভায় আসন খুঁজছে। গত লোকসভা নির্বাচনে রায়বরেলীতে সনিয়া জিতলেও আমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধী। ২০১৯ এর লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরেই কংগ্রেস সভানেত্রী ঘোষণা করেন যে শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে আর নিম্নকক্ষের নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভবপর নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন