নজরবন্দি ব্যুরোঃ ভোট দেয়নি বাংলা, তবুও বাংলা বাঁচাতে BJP’র ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে। ব্যাপক আত্মবিশ্বাস নিয়ে বিজেপি ভেবেছিল ২১ এর নির্বাচনে জিতে বাংলার মসনদে এবার তাদের। তবে ফলাফল একেবারে উল্টো হয়েছে। বাংলার মানুষ বিজেপি সহ বাকি সব দলগুলির পরিবর্তে ভরসা রেখেছে মমতা সরকারের ওপর।
আরও পড়ুনঃ ২১-ভোটে ৪-এ ৪ দিয়েছেন ওঁরা, আজ জঙ্গলমহলে মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা
তবে ভোটে না জিতলেও ফল প্রকাশের পরের দিন থেকেই গেরুয়া শিবিরের তরফ থেকে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতা মন্ত্রীদের মতে ভোটে জিতে ফিরে আসা তৃণমূলের নেতা-কর্মীরা আক্রমণ চালাচ্ছেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের ওপর। রাজ্য এবং রাজ্যের বাইরেও এই টপিকে সুর চড়িয়েছেন একাধিক বার।
ভোট দেয়নি বাংলা, বাংলা বাঁচাতে কর্মসূচি বিজেপির।

অভিযোগ জানাতে কখনো দিল্লি উড়ে গিয়েছেন বাংলার নেতারা কখনো পরিস্থিতি বিচারে দিল্লি থেকে টিম এসেছে রাজ্যে। এই ভোট পরবর্তী পরিস্থিতি, হিংসা নিয়ে আজ থেকে এক সপ্তাহ ব্যাপী ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।
মমতা খেলা হবে দিবসের কথা ঘোষণা করার পরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন ৯-১৬ পর্যন্ত একাধিক কর্মসূচি দিয়ে তাঁরা পালন করবেন পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি। কর্মসূচির একটি তালিকাও প্রকাশ করা হয়েছে দলের তরফে।

দলের কর্মী-সমর্থকরা শুরুর দিনে অর্থাৎ আজ ভোট পরবর্তী হিংসা এবং রাজ্যের ভূয়ো ভ্যাকসিন কান্ড মশাল মিছিল করবেন। ১০ তারিখে হবে স্বচ্ছতার অভিযান, ১১ তারিখ হবে বৃক্ষরোপন, ১২ তারিখ হবে কাবাডি ও ফুটবল টুর্নামেন্ট, ১৩ তারিখ মহিলাদের ওপর রাজ্যে অত্যাচারের প্রতিবাদ, ১৪ তারিখ দেশভাগ এবং বর্তমান পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা, ১৫ তারিখ স্বাধীনতা দিবস এবং ১৬ তারিখ ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে’ তে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করবে গেরুয়া শিবির।



