নজরবন্দি ব্যুরোঃ ২১-ভোটে ৪-এ ৪ দিয়েছেন ওঁরা, মাঝখানে জমি বিরোধী দলের হাতে গেলেও ভোটের আগে কৌশলে ঠিক নিজের জায়গা ফিরিয়ে এনেছিলেন তৃণমূল সুপ্রিমো। ভোটের লড়াইয়ে তাঁরাও পাশে থেকেছেন দলনেত্রীর। ভোট দিয়েছেন জোড়াফুল প্রতীকে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসে আজ প্রথম বার ‘জঙ্গলমহলে’ পা রাখছেন মমতা।
আরও পড়ুনঃ ত্রিপুরায় আক্রান্ত TMC! নিহত গণতন্ত্র ফেরাতে দিল্লিতে বিক্ষোভ তৃণমূলের MP’দের
মমতা জামানায় শুরু থেকেই তিনি দিকপাত করেছেন জঙ্গলমহলের দিকে। এক সময়ে মমতার শক্ত ভিতে ১৯ এর লোকসভার ভোটের আগে পতাকা উড়েছিল গেরুয়া শিবিরের। নিজের জায়গা ফিরিয়ে আনতেই ২১ এর ভোটের আগে সুকৌশলে প্রার্থী দিয়েছিলেন মমতা। নরেন এবং চুনীবালা হাঁসদার কন্যা অভিনেত্রী বীরবাহার ‘ঘরের মেয়ে’ ইমেজ কাজে লাগিয়ে ভোটে দাঁড় করিয়েছিলেন তিনি।
মমতার বাজি ছিলেন বীরবাহা, ২১-ভোটে ৪-এ ৪ দিয়েছে জঙ্গলমহল।

২১-ভোটে ৪-এ ৪ দিয়েছেন ওঁরা, আজ জঙ্গলমহলে মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা২১-ভোটে ৪-এ ৪ এসেছে ঝাড়গ্রাম থেকেই। জেলার ৪ বিধানসভা কেন্দ্রের মানুষ ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। আর সেই ভরসা ভালোবাসা ফিরিয়ে দিতে বিশ্ব আদিবাসী দিবস ও ভারত ছাড়ো আন্দোলনের দিনেই জঙ্গলমহলে পা রাখছেন তৃণমূল সুপ্রিমো। মমতাকে স্বাগত জানাতে সাজছে গোটা জঙ্গলমহল।

প্রস্তুতি প্রসঙ্গে প্রাক্তন সাংসদ জানান, জঙ্গলমহলবাসীর কাছে আমার অনুরোধ সকলে বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালুন ও শঙ্খধ্বনী দিন। আর বলুন সুস্বাগতম। সাজো সাজো রবের সঙ্গেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চারপাশ। ফিরে পাওয়া মাটিতে দাঁড়িয়েই নতুন শুরুর ডাক দেবেন মমতা আজ, ডাক দেবেন ২৪ এর ভোটের। আজ সেখানেই রাত কাটিয়ে আগামী কাল ঝাড়গ্রাম থেকেই বন্যা কবলিত ঘাটালে যাবেন তিনি।



