ট্যাবলোর অনুমতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী কে বার্তা তথাগতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবছর নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আইএনএ নিয়ে তৈরি ট্যাবলোই সাধারণতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে নামাতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেইমত বাছাই কমিটির সঙ্গে সমস্ত রকমের আলাপ-আলোচনা করা হলেও শেষ পর্যন্ত সেই ট্যাবলোর ছাড়পত্র প্রদানে বিরত থাকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। যা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া বন্ধ, অভিষেক এখন ব্যস্ত, কোথায় কথা বলব? অভিমানী হয়েও বিস্ফোরক মদন।

তবে এই ট্যাবলোর প্রসঙ্গ পুনর্বিবেচনা করার জন্য খোদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এছাড়াও এই ট্যাবলোর বিরোধিতা করায় প্রতিবাদের সুর ভেসে এসেছিল সিপিআইয়ের তরফ থেকে। এবার এই ট্যাবলো বিরোধিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেন তথাগত রায়।

ট্যাবলোর অনুমতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী কে বার্তা তথাগতর
ট্যাবলোর অনুমতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী কে বার্তা তথাগতর

আজ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তথাগত বাবু লেখেন  ‘প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, অনুগ্রহ করে আসন্ন সাধারণতন্ত্র দিবসের উৎসবে পশ্চিমবঙ্গের এই ট্যাবলোর অনুমতি দিন। এতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বের চিত্র তুলে ধরা হয়েছে। বলাবাহুল্য, নেতাজির সংগঠন আইএনএ ব্রিটিশদের বিশ্বাসকে নাড়িয়ে তাদের সকলকে দ্রুত দেশ ছাড়তে বাধ্য করেছিল।’ যা ইতিমধ্যেই আলোড়ন তৈরি করেছে নেট মাধ্যমে।

তবে এর আগে রাজধানীর বুকে বাংলার এই ট্যাবলো প্রসঙ্গ পুনর্বিবেচনা করার কথা শোনা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সেইমত একটি চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি প্রচন্ড হতবাক এবং ব্যথিত।

ট্যাবলোর অনুমতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী কে বার্তা তথাগতর

তাই গোটা বিষয়টিকে ফের পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছি। তাছাড়া দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা অনস্বীকার্য, সেকারণেই নেতাজির আদলে তৈরি এই ট্যাবলোয় সবুজ সংকেত না মেলায় বাংলার মানুষে ব্যথিত হয়েছেন। এবার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ্যের বর্ষীয়ান নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত