মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া বন্ধ, অভিষেক এখন ব্যস্ত, কোথায় কথা বলব? অভিমানী হয়েও বিস্ফোরক মদন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মদন মিত্রকে সতর্ক করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। গত কয়েকদিন কল্যাণ-কুণাল বাকযুদ্ধে রাশ টানতে দলীয় নেতাদের কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তারপরেই বেশ কয়েকটি ক্ষেত্রে বিতর্কিত মন্তব্য করেন কামারহাটির বিধায়ক। শনিবার নেটমাধ্যমে মুখ খোলেন মদন বলেন,

আরও পড়ুনঃ সকলেই নাগরিকত্ব পাবেন, সিএএ-র সওয়ালে জবাব দিলেন দিলীপ ঘোষ

‘‘আগামী দিনে হয়তো অর্জুন সিংহও দলে এসে মুখপাত্র হয়ে যাবেন।’’ তাঁর এমন মন্তব্যে বেজায় চটেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর এই নিয়ে আজ ফের মন্তব্য করে বস্লেন কামারহাটির বিধায়ক। তিনি বলেন, “মহাসচিবকে আমি ধন্যবাদ জানাচ্ছ। তিনি প্রায় এক লক্ষবার বলেছেন শৃঙ্খলারক্ষা কমিটির কাছে যাবে এবং দল বরদাস্ত করবে না।

অভিমানী হয়েও বিস্ফোরক মদন।
অভিমানী হয়েও বিস্ফোরক মদন।

এই স্পিরিটের জন্য ধন্যবাদ। আগে আমাদের কার্যালয় ছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে তাঁর বাড়িতে যাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এখন ব্যস্ত। তাঁর কাছেও যেতে পারছি না। ফলে প্রশ্ন উঠছে নিয়মরক্ষা কমিটি কোথায় বসবে? উনি বলেছেন দলকে জানাব।

মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া বন্ধ, অভিষেক এখন ব্যস্ত, কোথায় কথা বলব? অভিমানী হয়েও বিস্ফোরক মদন।

কিন্তু দলকে জানানোর কোনও স্কোপ পাচ্ছি না। কোথায় জানাব? কখন জানাব? কার কাছে জানাব? ওনার যদি মনে হয় আমার কথা বিরোধী উনি ব্যবস্থা নেবেন।” আর মদনের এই মন্তব্য এবার দলের শীর্ষ নেতৃত্ব কি ভাবে নেন সেটাই এবার দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর