নজরবন্দি ব্যুরোঃ বিশ্বভারতীর জমি বিতর্কে বেশ কিছুদিন ধরে অমর্ত্য সেনের সাথে বিশ্বভারতী কর্তৃপক্ষের সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যায় এবার লেগেছে রাজনৈতিক রঙ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে বিতর্ক সংক্রান্ত কাগজপত্র পৌঁছে দিয়ে এসেছেন এবং তিনি বলেছেন এই বিতর্কের এর শেষ দেখে ছাড়বেন।
আরও পড়ুনঃ রাজ্যপালের কর্মপদ্ধতি বিস্ময়কর! বাংলা সফরের আগে শাহকে রিপোর্ট


আর এবার এই বিতর্কে নাম লেখালেন প্রাক্তন ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। আজ সকালে তথাগত বাবু একটি টুইট করেন। যে টুইটের প্রধান লক্ষ্য অমর্ত্য সেনের জমি বিতর্ক।
ওই টুইটে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘে জমি কবিতাটির প্যারোডি টুইট করেছেন। যদিও এই প্যারোডিটি তথাগত বাবুর নয়। তিনি নিজেই বলেছেন এই সুন্দর ভ্যালিডিটি ফেসবুক থেকে পেয়েছেন।
বিশ্বভারতীর জমি বিতর্কে এবার অমর্ত্য সেনেকে কদর্য ভাষায় টুইট তথাগতর
টুইটের মাধ্যমে তিনি অমর্ত্য সেনকে ‘হারামি’ ‘চোর’ বলে আক্রমণ করেছেন। তথাগত বাবু টুইটগুলি পরপর কি করেছেন তা একবার দেখে নেওয়া যাক।













