নজরবন্দি ব্যুরোঃ দিনে দিনে পরিস্থিতি হচ্ছে খারাপ। চিকিৎসকদের হাজারো চেষ্টার পরেও হচ্ছেনা কাজ। ভালো নেই বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। শুক্রবার টানা ৪ ঘন্টা ডায়ালিসিস হলেও কাজ করছেনা কিডনি। ক্রিয়েটিনিনের মাত্রা মাত্র ৭। ব্যাহত হচ্ছে শরীরে রক্তশোধনের প্রক্রিয়া।
আরও পড়ুনঃ দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত পোস্ট, রামগোপাল ভর্মার নামে থানায় অভিযোগ BJP নেতার


একই সাথে বাড়ছে আচ্ছন্নভাব। শুক্রবার ভেন্টিলেশন সাপোর্ট এড়ানোর যথাসাধ্য চেষ্টা চালান চিকিৎসকেরা। কিন্তু শেষ রক্ষা হলনা। শনিবার তাঁকে রাখতেই হল ভেন্টিলেশনে। কিন্তু এই ভেন্টিলেশনে রাখার খবর ভুয়ো। এক প্রথম শ্রেণীর বাংলা দৈনিকের খবর অনুযায়ী মোটেই ভেন্টিলশনে নেই এই প্রবীণ পরিচালক। ইনটিউবেটেড রয়েছেন।

‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট’ অর্থাৎ ‘সিসিউ’-তে রাখা হয়েছে তাঁকে। কথা বলতে পারছেন না।কিন্তু সেটাও আগামিকাল খুলে দেওয়ার কথা ভাবছেন চিকিৎসকরা। ক্রিয়েটিনিন কিছুটা কমেছে। শুক্রবার ডায়ালিসিস হয়েছে। বিপদ যদিও কাটেনি। যথেষ্ট উদ্বেগ রয়েছে।



বয়সজনিত কারণেই তাঁর শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক বলেই মনে করছেন চিকিৎসকরা। ২০০০ সাল থেকে কিডনির সমস্যা রয়েছে তাঁর। ফুসফুসের সমস্যাতেও কয়েক বছর ধরে ভুগছেন পরিচালক।

ভুয়ো খবর, ভেন্টিলেশনে নেই তরুণ বাবু, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
৯২ বছরের পরিচালককে চেস্ট মেডিসিনের ডাক্তার সোমনাথ কুণ্ডু এবং মেডিসিনের ডাক্তার সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিৎসকের একটি দল নজরে রাখছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিমান বসু, কান্তি গাঙ্গুলি তরুণ মজুমদারকে দেখতে হাসপাতালে গিয়েছেন।







