নজরবন্দি ব্যুরোঃ ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বলিউড পরিচালক রামগোপাল ভর্মা। এবার এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। যে কারণে তাঁর বিরুদ্ধে হায়দরাবাদে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা।
আরও পড়ুনঃ সহস্রাধিক শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে, সেলিম বললেন ‘সিভিক শিক্ষক’


সম্প্রতি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঝাড়খণ্ডের আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করার পরেই সোশ্যাল মিডিয়ায় রামগোপাল ভর্মা একটি টুইট করে প্রশ্ন তোলেন, ‘দ্রৌপদী যদি রাষ্ট্রপতি হন, তাহলে পাণ্ডব কারা? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কৌরবই বা কারা?’

পরিচালকের এই টুইটটিই ভাল নজরে দেখেননি বিজেপির নেতা, কর্মীরা। এর জেরেই পরিচালকের বিরুদ্ধে অ্যাবিড রোড থানায় অভিযোগ দায়ের করেছেন তেলেঙ্গানার বিজেপি নেতা গুডুর নারায়ণ রেড্ডি। তাঁর দাবি আদিবাসী সম্প্রদায়কে অপমান করেছেন বলিউড পরিচালক।



বিজেপি নেতার কথায়, “ওই টুইটে তিনি তফসিলি-উপজাতি সম্প্রদায়কে অসম্মান করেছেন। যদি পাণ্ডব, কৌরব ও দ্রৌপদীর নাম আলাদা ভাবে উল্লেখ করতেন, তাহলে সমস্যা ছিল না। কিন্তু এখানে দ্রৌপদীকে রাষ্ট্রপতি সম্বোধনও করেছেন পরিচালক। আমাদের মতো গেরুয়া শিবিরের কর্মীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।”

দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত পোস্ট, রামগপাল ভর্মার নামে থানায় অভিযোগ BJP নেতার
তিনি আরও বলেন, “পুলিশ উপযুক্ত পদক্ষেপ করলে আশা করি, ভবিষ্যতে রামগোপাল আর এমন টুইট করবেন না।”
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



