আগামী ১৬ অক্টোবর বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। মহালয়ায় (১৪ অক্টোবর) দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। সোমবার অর্থাৎ আগামীকাল দ্বিতীয়া। এই দিনেই বিধানসভা চালু থাকবে।
মঙ্গলবার সকাল থেকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন প্রক্রিয়া শুরু হয় গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কড়া নজরদারিতে ভোটদান চলছে। তবে একটি আসন হলেও ভোটের শুরু থেকেই নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ দায়ের হয়েছে।
বিধানসভার বাদল অধিবেশনে আজ বিজেপির মুলতুবি প্রস্তাব গ্রহণ করেন স্পিকার। আলোচনা চলাকালীন উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের নন্দীগ্রামের 'হার' নিয়ে 'লোডশেডিং' প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তার বিরোধিতায় বিধানসভা থেকে ওয়াকআউট করে গেরুয়া শিবির।