আজ থেকেই শুরু হল রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। একাধিক ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এই আন্দাজ আগেই পাওয়া গিয়েছিল। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনবে অন্যদিকে পাল্টা জবাব দিতে মালদহের ঘটনা নিয়ে প্রস্তুত বিরোধীরা। এদিন প্রথম দিনে শোকপ্রস্তাব পাঠের পর অধিবেশন মুলতুবি হয়ে যায়।
মণিপুর ইস্যুতে সরগরম রাজনৈতিক মহল। সংসদের বাদল অধিবেশনে আলোচনা চেয়ে প্রথম দিন থেকেই দুই কক্ষে শোরগোল পড়েছে। এবার মণিপুরের প্রভাব পড়তে চলেছে রাজ্য বিধানসভায়। অধিবেশনের শুরুতেই নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল। অপেক্ষা কেবল মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের।
বিধানসভার অধিবেশন নিয়ে জটিলতা কাটল। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে অধিবেশন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
আজ বিধানসভা অধিবেশনের শেষ দিন। আর তারপরই সকল বিধায়কদের নিয়ে আলিপুর সংগ্রহশালা দেখতে যাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে স্পিকারের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিজেপি বিধায়করা।
পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে অমিত পণ্ডিত নামে এক যুবক কে। তাঁর বাড়ি নদিয়ার হরিণঘাটায়। আজ তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। গতকাল কাউন্সিলর কে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে পালানোর সময় তাঁকে ঘিতে ফেলে এলাকাবসীরা।