WB Assembly: মন্ত্রিসভার বৈঠকের দিনেই বিধানসভার অধিবেশন শুরু, অনুমোদন মিলল রাজ্যপালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিধানসভার অধিবেশন নিয়ে জটিলতা কাটল। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে অধিবেশন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট মিটতেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

আগামী ২৪ জুলাই বিধানসভার বাদল অধিবেশন শুরু হবে। সূত্রে খবর, গত শুক্রবার বিকেলেই রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনালাপ চলে শোভনদেব চট্টোপাধ্যায়ের। দীর্ঘ আলোচনার পর দু পক্ষই সোমবার থেকে অধিবেশন শুরু করতে সম্মত হন। এরপরই পরিষদীয় দফতর থেকে পাঠানো বাদল অধিবেশনের ফাইলে অনুমোদন দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। শনিবার সাধারণত ছুটির দিন হলেও হাতে সময় বেশি না থাকার কারণে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এদিন অধিবেশন সংক্রান্ত বৈঠক করেছেন বিমান বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী শোভনদব চট্টোপাধ্যায়। এদিকে, ২৪ জুলাই মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা।

মন্ত্রিসভার বৈঠকের দিনেই বিধানসভার অধিবেশন শুরু, অনুমোদন মিলল রাজ্যপালের

গত বুধবার অধিবেশনের অনুমতি না পাওয়ায় আরও একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আগামী ২৪ জুলাই বিধানসভার বদলে মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। এবারে রাজ্যপাল যখন অনুমতি দিয়েছেন, তাহলে বৈঠক আবার বিধানসভায় ফিরিয়ে আনা হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

মন্ত্রিসভার বৈঠকের দিনেই বিধানসভার অধিবেশন শুরু, অনুমোদন মিলল রাজ্যপালের

উল্লেখ্য, বিধানসভার বাদল অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে। শনিবার দুপুরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সই করা ফাইল বিধানসভায় এসে পৌঁছেছে। ফলে সোমবার থেকে অধিবেশন শুরু করতে আর কোনও বাধা নেই বলেই অনুমান।

মন্ত্রিসভার বৈঠকের দিনেই বিধানসভার অধিবেশন শুরু, অনুমোদন মিলল রাজ্যপালের

মন্ত্রিসভার বৈঠকের দিনেই বিধানসভার অধিবেশন শুরু, অনুমোদন মিলল রাজ্যপালের
মন্ত্রিসভার বৈঠকের দিনেই বিধানসভার অধিবেশন শুরু, অনুমোদন মিলল রাজ্যপালের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত