Lok Sabha Election: পঞ্চায়েত ভোট মিটতেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোট মিটতেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ শনিবার দক্ষিণ কলকাতার একটি পাঁচাতারা হোটেল জেলাশাসক তথা জেলার নির্বাচনী অফিসার লোকসভা ভোটের একটি প্রশিক্ষণ হবে। এই শিবিরে থাকবেন অতিরিক্ত জেলাশাসকরা (নির্বাচন)। দিল্লি থেকে নির্বাচনী আধিকারিকরা আসবেন প্রশিক্ষণ দিতে।

আরও পড়ুনঃ কংগ্রেসে চুপ মমতা, কিন্তু এই নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না অধীর, কী বললেন কং প্রদেশ সভাপতি?

এর পর জেলাস্তরে আধিকারিকদের প্রশিক্ষণ হবে ২৩ জুলাই। ২৪ শে জুলাই মহকুমাস্তরে প্রশিক্ষণ হবে। ২৫ জুলাই ব্লক স্তরের আধিকারিকদের কমিশন প্রশিক্ষণ দেবে কমিশন। শুধু তাই নয়, ২০২৪-এর লোকসভা নির্বাচন হবে আগামী বছরের সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ১ নভেম্বর সেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

10 10

১ জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এমনটাই জানালেন রাজ্যে নিযুক্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আরিজ আফতাব। লোকসভা নির্বাচনের আগে ২৫ জুলাই থেকেই ভোটার তালিকায় সংযোজন ও ত্রুটি সংশোধনের প্রক্রিয়া শুরু হবে রাজ্য জূড়ে। রাজ্যের নির্বাচন আধিকারিকদের সেই সংক্রান্ত কাজ সুচারু করতে নতুন অ্যাপ এনেছে নির্বাচন কমিশন। যার নাম ইরোনেট ২.০ (ERONET 2.0)।

11 11

কেন্দ্রীয় নির্বাচনি আধিকারিক আরিজ আফতাব বলেন, সেই নিয়েই এ দিনের এই বৈঠক ও প্রশিক্ষণ শিবির। নির্বাচনের আগে ড্রাফট পাবলিকেশন সংক্রান্ত নিয়ে বৈঠক হয়েছে। ব্লক স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি ভোটার তালিকায় নাম সংযোজন ও ত্রুটি সমাধানের ফর্ম বিলি করবেন।

পঞ্চায়েত ভোট মিটতেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

12 11

এ ছাড়াও বিভিন্ন ক্যাম্প করে প্রচার চালানো হবে। ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কোনও অভিযোগ বা সংশোধন থাকলে তা করার পর ১ জানুয়ারি ২০২৪ য়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত