নজরবন্দি ব্যুরোঃ গতকাল একুশে জুলাই এর মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় কংগ্রেসকে একটিবারের জন্যও আক্রমণ করেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর প্রধান কারণ হলো লোকসভার ভোটকে পাখির চোখ করে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’। কারণ এই জোটের শরিক কংগ্রেসও। সম্প্রতি বেঙ্গালুরুতে জোটের দ্বিতীয় সভায় একসাথে দেখা গিয়েছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় কে।
আরও পড়ুনঃ শহীদ মঞ্চে BJP নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক, অভিষেকের বিরুদ্ধে আরও ২ টি FIR


ফলে রাজনৈতিক কারণেই ২১ শে জুলাই এর মঞ্চ থেকে কংগ্রেস কে আক্রমণ করেননি মমতা। আর এই নিয়েই প্রশ্ন করা হয় রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কে। কিন্তু তার হাইকমান্ডকে আক্রমণ না করলেও মমতাকে খোঁচা দিতে ছাড়েননি অধীর বাবু।

তিনি বলেছেন অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম একদিন না একদিন মমতাকে কংগ্রেসের কাছে যেতেই হবে। এদিন মুর্শিদাবাদে নিজের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলন করে অধীর বাবু জানান, ‘২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন কংগ্রেসের ঘাড়ে ভর করে।



মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি রাজ্যবাসীর মোহমুক্তি ঘটেছে। তাই তাঁর মনে হয়েছে কংগ্রেসের সঙ্গে হাত ধরতে হবে।’ তিনি আরও বলেন, ‘ইন্ডিয়ার ভাবনা এসেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো কর্মসূচির থেকেই। ভারত জোড়ো কর্মসূচি গোটা দেশকে ঐক্যবদ্ধ করেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা ভারতে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত।
কংগ্রেসে চুপ মমতা, কিন্তু এই নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না অধীর, কী বললেন কং প্রদেশ সভাপতি?

রাহুল গান্ধীর সেই ভাবনার সঙ্গে না যোগ দিলে, বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটা বুঝতে পেরেই বিরোধী জোটে যোগ দিয়েছে তৃণমূল। কংগ্রেসের তৃণমূলকে যতটা দরকার, তার থেকে অনেক বেশি তৃণমূলের কংগ্রেসকে দরকার।’







